শেষ অভিযানের চার দশক পরও চাঁদে এখনও রয়েছে যুক্তরাষ্ট্রের পতাকা
বিবিসি, এনডিটিভি : চাঁদে শেষ অভিযানের চার দশক পরও সেখানে যুক্তরাষ্ট্রের নভোচারীদের পুঁতে রাখা পতাকাগুলো রয়েছে। শুধু অ্যাপোলো ১১ অভিযানের পতাকাটি নেই। চাঁদের প্রতিকূল পরিবেশেও এত বছর ধরে পতাকাগুলোর টিকে থাকা খানিকটা বিস্ময়েরই বটে। নাসার ক্যামেরায় ধারণ করা আলোকচিত্রে সন্নিবেশিত ছায়া বিশ্লেষণ করে সম্প্রতি এ বিষয়টি ধরা পড়েছে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। আলোকচিত্রগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, প্রথম চাঁদে অবতরণকারী অ্যাপোলো-১১ মিশনের নিল আর্মস্ট্রংয়ের পুঁতে রাখা পতাকাটির হদিস পাওয়া যাচ্ছে না। এছাড়া ছয়টি মিশনের বাকি পতাকাগুলো সেখানে রয়েছে। চাঁদে অবতরণে ছয়টি মিশনে প্রতিবারই যুক্তরাষ্ট্রের নভোচারীরা তাদের জাতির বৈজ্ঞানিক ও প্রকৌশলগত উত্কর্ষ ও অর্জনের প্রতীক হিসেবে চন্দ্রপৃষ্ঠে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পুঁতে রেখে আসেন। ১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদে প্রথমবারের মতো মানুষের পদার্পণ ঘটে। অ্যাপোলো-১১ নভোযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের সঙ্গে সঙ্গে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বার্তায় আর্মস্ট্রং বলেন, ‘মানুষের একটি ছোট্ট পদক্ষেপ অথচ মানবজাতির বহুদূর এগিয়ে যাওয়া।’ ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর চাঁদে শেষ অভিযান চালায় যুক্তরাষ্ট্রের অ্যাপোলো-১৭। সেই সময় থেকে ৪০ বছর অতিক্রান্ত হয়েছে। নাসার মহাশূন্যে পরিভ্রমণরত ক্যামেরার (এলআরওসি) তোলা আলোকচিত্রের বিস্তারিত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, পতাকাগুলো এখনও যথাস্থানেই টিকে রয়েছে। এলআরওসি প্রকল্পের একজন সদস্য মার্ক রবিনসন জানান, ‘এলওআরসির পাঠানো আলোকচিত্র বিশ্লেষণের মাধ্যমে এটি এখন নিশ্চিত হওয়া গেছে, আমেরিকান পতাকাগুলো তাদের নিজ নিজ স্থানে এখনও রয়েছে। শুধু অ্যাপোলো-১১ মিশনের পতাকা ছাড়া।’ তিনি আরও জানান, ‘ওই মিশনের নভোচারী এডউইন অলড্রিন জানিয়েছিলেন, অ্যাপোলো-১১ নভোযানটি চাঁদ ত্যাগ করার সময় সৃষ্ট চাপে ওই পতাকাটি উপড়ে গিয়েছিল। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তিনিই সঠিক।’ রবিনসন আরও জানান, ‘ব্যক্তিগতভাবে আমি খানিকটা বিস্মিত এ কারণে যে, চাঁদের অতিবেগুনি রশ্মি ও তাপমাত্রার পরও এত বছর ধরে পতাকাগুলো টিকে রয়েছে। সেগুলো দেখতে এখন কী রকম হয়েছে, সেটি ভিন্ন প্রশ্ন, কিন্তু চন্দ্রপৃষ্ঠের প্রকৃতি অত্যন্ত রুক্ষ। সেখানকার তাপমাত্রা ২৫০ থেকে ২৮০ ডিগ্রি ফারেনহাইটে ওঠানামা করে।’ আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests