বাংলাদেশের শেয়ারবাজারে দরপতন:মাত্র ৬ মিনিটে প্রবাসী জাকির চৌধুরীর বেহাত হয়েছে প্রায় ১ কোটি টাকা,মার্কিন ফেডারেল কোর্টে মামলার প্রস্তুতি
নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক :বাংলাদেশের স্টক মার্কেটের ভয়াবহ দরপতনে মাত্র ৬ মিনিটে প্রবাসী জাকির এইচ চৌধুরীর বেহাত হয়েছে প্রায় ১ কোটি টাকা। তার আল আরাফা ব্যাংকের পোর্টফলিও একাউন্ট কোড-১৩৬। স্টক মার্কেটের ১৫ কার্যদিবসে তার ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা। ২০০৬ সালে তিনি নিউ ইয়র্ক ছেড়ে দেশে চলে গিয়েছিলেন স্টক মার্কেটে বিনিয়োগের জন্য। কিন্তু এখন তার চোখে সর্ষেফুল। কি করবেন জানেন না। জাকির এইচ চৌধুরী বলেছেন, বিষয়টি এভাবে ছেড়ে দেয়া হবে না। এর প্রতিকার চেয়ে যুক্তরাষ্ট্র কোর্টে মামলা করবেন তিনি। তিনি আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি। এই সংগঠনের পক্ষ থেকে স্টক মার্কেট নিয়ে অনিয়মের বিরুদ্ধে নিউ ইয়র্কে বিক্ষোভ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক নাইম টুটুল এই তথ্য জানিয়েছেন। একই ভাবে কয়েক মিনিটের ব্যবধানে ১০ লাখ ৫৫ হাজার টাকা খুইয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী অধ্যাপক এহতেশামুল হক টিটু। সাউথইস্ট মাল্টি পারপাসের স্বত্বাধিকারী এহতেশামুল হক টিটু বলেন, চোখের নিমেষেই হারিয়ে গেছে লাখ লাখ টাকা। প্রবাসে হাড়খাটুনি পরিশ্রমের বিনিময়ে সঞ্চিত অর্থ এভাবে বেহাত হয়ে যাবে কল্পনাও করতে পারিনি এটা। কিন্তু তাই হয়েছে। এজন্য সরকারের ভুল নীতিকে দায়ী করেন তিনি। এহতেশামুল হক বলেছেন, সরকারের ব্যর্থতা ও ভুলের কথা স্বীকার করেছেন অর্থমন্ত্রী স্বয়ং। সরকারি ভুলের খেসারত দিতে পারে না লাখ লাখ বিনিয়োগকারী। যেখানে সরকার সাধারণ মানুষের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করবে সেখানে সরকারের ভুলেই কোটি মানুষ সর্বস্ব হারাবে- এটা হতে পারে না। এজন্য যুক্তরাষ্ট্রের আদালতে আমেরিকান বিনিয়োগকারীদের পক্ষ থেকে একটি মামলা করা হবে। তবে বিষয়টি চূড়ান্ত করা হবে আইনজীবীদের সঙ্গে কথা বলে। এই মামলার আসামি হচ্ছেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার জিয়াউল হক, ঢাকা স্টক এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শাকিল রিজভী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এহতেশামুল হক বলেন, আমরা কোন অন্যায় করিনি। বরং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতেই সেখানে বিনিয়োগ করতে গিয়েছিলাম। দেশে বিনিয়োগ করেছিলাম প্রায় দুই লাখ ৭২ হাজার ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ১ কোটি ৭৩ লাখ টাকা। বিনিয়োগকারীদের পক্ষ থেকেই মামলাটি করা হবে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে।
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি