শেয়ার বাজারে দরপতনের নজিরবিহীন ঘটনার দায় নিয়ে শেখ হাসিনাকে পদত্যাগের আহবান
এনা : শেয়ার বাজারে দরপতনের দায় নিয়ে অবিলম্বে অর্থমন্ত্রীকে পদত্যাগের আহবান এবং সুপরিকল্পিতভাবে অর্ধ কোটি মানুষের হাজার হাজার কোটি টাকা লুটে নেয়ার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ১৪ ফেব্রুয়ারি নিউইয়র্কে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভা থেকে রাষ্ট্র পরিচালনায় সীমাহীন ব্যর্থতার দায় নিয়ে শেখ হাসিনাকে পদত্যাগের আহবানও জানানো হয়। বাংলাদেশ-আমেরিকা বিজনেস এসোসিয়েশন এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির যৌথ উদ্যোগে জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনদ্বয়ের চেয়ারপার্সন আকতার হোসেন বাদল এবং পরিচালনা করেন সেক্রেটারী রাফেল তালুকদার। আলোচনায় অংশ নেন গোলাম হোসেন, ওমর ফারুক, ফারুক হোসেন মজুমদার, শহিদুল্লাহ পাটোয়ারি, সরোয়ার খান বাবু, মনোয়ারা বেগম, শাহানা কবীর, নাসিম আহমেদ, নূরে আলম, নিজামুল ওয়াহিদ সাঈদ, হুমায়ূন কবীর, ওয়াহিদ উল্লাহ,মো: মহসিন প্রমুখ। বক্তারা বলেন, শেয়ার মার্কেটে চরম অব্যবস্থাপনার কারণে দেশের অর্ধ কোটি ব্যবসায়ী পথে বসেছেন। এরমধ্যে কয়েক হাজার প্রবাসীও রয়েছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের