Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সর্বধর্মীয় প্রার্থনা ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: August 21, 2019 | 7:39 PM

স্বীকৃতি বড়ুয়া, নিউইয়র্কঃ বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে পালিত হল জাতীয় শোকদিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী। গত ২০শে আগষ্ট মঙ্গলবার নিউইয়র্কের জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে সর্বধর্মীয় প্রার্থনা ও আলোচনার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ই আগস্টে স্বাধীনতা বিরোধী খুনী চক্রের হাতে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র শাখার সহসভাপতি ফাহিম রেজা নূরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরীর সঞ্চালনায় সভার শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয়। পবিত্র কোরান থেকে তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন ইমাম ফয়সাল নওয়াজ, পবিত্র গীতা পাঠ ও প্রার্থনা করেন বীর মুক্তিযোদ্ধা অভিনাস আচার্য, পবিত্র ত্রিপিটক পাঠ ও প্রার্থনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ, ১৫ই আগস্ট নির্মম হত্যাকাণ্ড এবং পরবর্তীতে বিভিন্ন দলের ও নেতৃবৃন্দের ভূমিকা, বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন নিয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন বঙ্গবন্ধু এমন একজন মহান নেতা ছিলেন, যিনি সর্বস্তরের মানুষ এমনকি ধর্মীয় মৌলবাদীদের পর্যন্ত বাঙালী জাতীয়তাবাদে একত্রিত করতে পেরেছিলেন। বঙ্গবন্ধুকে পাকিস্তানীরাও হত্যা করতে পারত এবং পাকিস্তানে কারাগারে থাকা অবস্থায় পাশে কবর পর্যন্ত কোরা হয়েছিল, কিন্তু তারা বঙ্গবন্ধুর মত বিশাল নেতাকে হত্যা করার সাহস করেনি। বঙ্গবন্ধুকে হত্যা করেছে বাঙ্গালীরাই, যে বাঙালীদের অধিকার আদায়ের জন্য তিনি জীবনের সবকিছু বিসর্জন দিয়েছেন। ২১শে আগস্টে গ্রেনেড হামলার মাধ্যমে সেই বাঙালিরাই আবার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করার অপচেষ্টা চালায়। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনা বাংলাদেশকে আজ উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা শঙ্কিত তার জীবন নিয়ে। আমরা বিএনপি কিংবা জামায়েত নিয়ে যত শঙ্কিত নই, তত শঙ্কিত শেখ হাসিনার চারদিকে ঘুর ঘুর করা সুযোগসন্ধানী মোস্তাকের মত নেতাদের নিয়ে। ১৫ই আগস্টের মাধ্যমে বাঙালী জাতির ইতিহাসে কলঙ্কের যে কালিমা লেপন হয়েছে, সেই কলঙ্কের যেন পুনরাবৃত্তি না ঘটে সেই কামনাই আমরা করি। সবকিছুর ঊর্ধ্বে থেকে আমাদের শেখ হাসিনাকে রক্ষা করতেই হবে, কারণ শেখ হাসিনাই হচ্ছে বাঙালীর শেষ ভরসা। শেখ হাসিনা বাঁচলেই, বাংলাদেশ বাঁচবে।

সভায় বক্তব্য রাখেন চলচ্চিত্রকার কবির আনোয়ার, মূলধারার রাজনীতিবিদ মোরশেদ আলম, সাংবাদিক ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, অনলাইন এক্টিভিস্ট রওশন আরা নিপা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাহমিনা শহীদ, অধ্যাপিকা হোসনে আরা ও ২১শে আগস্টে গ্রেনেড হামলায় আহত যুবলীগ নেতা স্বপন কর্মকার। সভায় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ উদ্দিন, শহীদ সন্তান শাহীদ রেজা নূর, শাহ আলম বেবী, সমীর ফারুক, প্রমুক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV