শ্রমিক লীগের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ
হাকিকুল ইসলাম খোকন: জাতীয় শ্রমিক লীগের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ। এ উপলক্ষ্যে গত ১৭ অক্টোবর অপরাহ্নে সিটির হিলসাইড”র ঘরোয়া রেষ্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ১২ অক্টোবর ছিলো জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে উপস্খিত অতিথীদের সাথে কেক কাটে নতুন প্রজন্মের এশা বসির। এছাড়া শ্রমিক লীগের সাফল্য কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন রেজাউল করীম চৌধুরী এবং সকলকে ণ্ডভেচ্ছা জানান শ্রমিক লীগের সাধারন সম্পাদক শামসুল আলম।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মী উপস্খিত ছিলেন। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ডা. মাসুদুল হাসান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও রিয়েল এষ্টেট ব্যবসায়ী শরাফ সরকার, কর্ণেল (অবষ্ট) খালেকুজ্জামান, মানবাধিকার নেতা রতন বড়ুয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক আহ্মায়ক রেজাউল করীম চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, সহকারী দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, যুক্তরাষ্ট্র যুব কমান্ডের সদস্য সচিব ফাহিম রেজা নূর, জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুর রহীম বাদশা, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আর আমীন, সাধারন সম্পাদক শামসুল আলম, নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ও সাধারন সম্পাদক লস্কর মইজুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্খিত ছিলেন শাহাদৎ হোসেন, বশির আহমেদ, এম আনোয়ার প্রমুখ।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature