শ্রীকৃষ্ণভক্ত সংঘ ইউএসএ’র শ্রীকৃষ্ণ মন্দিরে বার্ষিক জন্মাষ্টমী উৎসব উদ্যাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : উত্তর আমেরিকায় বাংলাদেশী হিন্দুদের ঐতিহ্যবাহী ধর্মীয় সংগঠন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ তাদের বার্ষিক মহোৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্ম তিথী জন্মষ্টমী পূণ্য তিথি অনুযায়ী গত ১১ আগষ্ট নিউইয়র্কে জ্যামাইকার হিলাসাইডে ১৬২ ষ্ট্রিটে (৮৭-৩৫ ১৬২ ষ্ট্রীট) সংগঠনের প্রস্তাবিত নতুন মন্দির শ্রীকৃষ্ণ মন্দিরে উদ্্যাপন করে। উল্লেখ্য যে, সংগঠনটি বিগত ২০ বছর ধরে মহা উৎসবমুখর পরিবেশে কুইন্সের উডসাইডস্থ গীতা টেম্পল (দিব্যধাম) জন্মাষ্টমীর বর্ণিল অনুষ্ঠান এবং ঐতিহাসিক বর্ণাঢ্য জন্মাষ্টমীর প্যারেড ও নগর সংকীর্ত্তনের আয়োজন করে আসছিল। এতে প্রবাসী হিন্দুদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন জন্মাষ্টমীর এই উৎসব হিন্দু মিলন মেলায় রূপান্তর হয়ে ওঠে।

সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, এ বছর বৈশ্বিক করোনামহামারীর কারণে স্বাভাবিকভাবেই সেই আয়োজনের ব্যাঘাত ঘটে। মন্দির ভিত্তিক আয়োজনই ছিল এ বছরের জন্মাষ্টমী উৎসবের মূখ্য বিষয়। এদিন বিকাল ৪টায় পুরোহীত জগদীশ ব্রহ্মচারীর পৌরহিত্যে শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং শ্রী কৃষ্ণের জয়ধ্বনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপরে শুরু হয় বাল গোপালের পূজা, ভোগ, আরতি পুস্পাঞ্জলি। সংগঠনের শ্রদ্ধাভাজন ভক্ত প্রবর প্রাণ সুশীল সাহার তত্ত্বাবধানে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী-গীতা পারায়ন। শ্রী গীতার ১৮টি অধ্যায় থেকে যে ১৮ জন পাঠক অংশগ্রহন করেন। তারা হলেন: ডাঃ প্রভাত চন্দ্র দাস, বিমলা চরণ রায়, অজিত চন্দ, পরেশ নাথ, শ্যামল মল্লিক, সুরেশ রায়, সুশীল সাহা, রবীন্দ্র চন্দ্র শীল, প্রদীপ ভট্টাচার্য্য, রনজিৎ বণিক, রূপকুমার ভৌমিক, সুভাস সাহা, সুকুমার পাল, অঞ্জন ভট্টাচার্য্য, প্রদীপ কুন্ডু, মমতা ভৌমিক, দীলিপ কুমার নাথ ও রঞ্জন ভট্টাচার্য্য।

পূজা কার্যে সহযোগিতা করেন সুধন্য সেন, জয়শ্রী রায়, অঞ্জলি সরকার, শিপ্রা রায়, মমতা ভৌমিক। সংঘের পরিচালনা পরিষদের সেক্রেটারী অজিত চন্দের পরিচালনায় কীর্ত্তনে অংশ গ্রহন করেন অনিন্দিতা ভট্টাচার্য্য, সবিতা দাস, স্বপন কীর্ত্তনীয়া। মৃদঙ্গে ছিলেন পরেশ নাথ এবং রাজউৎস নাথ। প্রতিবছরের ন্যায় এবারও সংঘের প্রাক্তন চেয়ারম্যান এবং প্রবীনতম পরিচালক সুশীল সাহা তার স্বর্গীয়া মায়ের স্মরণে ভক্তদের মাঝে ২০ টিা গীতা গ্রন্থ দান করেন। গীতা পারায়নে গীতা পাঠকদের গীতা দান করেন সুভাস সাহা এবং তার পরিবার। জন্মাষ্টমীর আহ্বায়ক দীলিপ নাথের মেয়ে বন্দনা রাণী নাথের ৩২তম জন্মদিন উপলক্ষ্যে ভক্তদেরকে একখানা গীতা দান করেন কন্যার সার্বিক মঙ্গল কামনার্থে। অর্ধেন্দু কিশোর বিশ্বাসের ব্যবস্থাপনায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। তাকে সহযোগিতা করেন ইন্দ্রজিত, সুকান্ত দাস টুটুল, প্রণব রায় রনো, স্বদেশ দত্ত এবং অমরেন্দু দাস। প্রবাসের প্রখ্যাত শিল্পী সবিতা দাসের পরিচালনায় মায়েদের ‘শাশ্বতি’ অনুষ্ঠানে পরিবেশন করা হয় কৃষ্ণ পদাবলী, ভজন এবং কৃষ্ণের অষ্টোত্তর শতনাম কীর্ত্তন। অংশগ্রহন করেন, জয়শ্রী রায়, অঞ্জলী সরকার, অনিন্দিতা ভট্টাচার্য্য, মমতা রাণী ভৌমিক এবং অন্যান্য মাতৃমন্ডলী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বর্তমান বৈশ্বিক মহামারী থেকে পরিত্রানের উদ্দেশ্যে এবং মৃত স্বজনদের বিদেহী আত্মার শান্তি কামনা, আগামী বছর সবাইকে সাথে করে আবার জন্মাষ্টমীর মহোৎসব এবং প্যারেড ও নগর সংকীর্ত্তন আয়োজন করার প্রার্থনা ভগবান শ্রী কৃষ্ণের রাতুল চরণে নিবেদন করা হয়।
একটি প্রতিকী প্যারেডে সংঘের চেয়ারম্যান ডাঃ প্রভাত দাস, কার্যকরী কমিটির সভাপতি সুভাস সাহা, পরিচালনা পরিষদের সেক্রেটারী অজিত চন্দ, কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুন্ডু, আগত স্বল্প সংখ্যক ভক্তদের প্রণাম জানিয়ে এবং পূর্ণাঙ্গ মন্দির নির্মানে তাদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জন্মাষ্টমী উৎসব কমিটি ২০২০ এর আহ্বায়ক দীলিপ নাথ। তিনি এসময় সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটির সঞ্চালনের দ্বায়িত্বে ছিলেন রূপকুমার ভৌমিক। উল্লেখ্য যে, অনুষ্ঠান স্থলে কোভিড-১৯ স্বাস্থ্য বিধি বিশেষ ভাবে মেনে চলা হয়।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030