Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

শ্রীলংকার গির্জায় এবং নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিউইয়র্কে মানব বন্ধন ও প্রার্থনা

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: May 8, 2019 | 1:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় ৪ মে ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ এবং গ্লোবাল বেঙ্গলী মিশন-এর যৌথ উদ্যোগে শ্রীলংকার গির্জায় এবং নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে এক সমাবেশ, মানব বন্ধন ও প্রার্থনা’র আয়োজন করা হয়।
উক্ত মানব বন্ধনে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যালভিন মন্ডল, যোসেফ ডি’ বিশ্বাস, স্যামুয়েল ষ্টিফেন পিনারু, পরিমল গমেজ, জর্জ গাইন, ভিক্টর ইলাহী, রেভা. সোহাগ খোন্দকার ও পরিবারবর্গ, অনিতা মালাকার, শিশির রোজারিও, বেশ কয়েকজন শ্রীলংকান নাগরিকসহ অন্যান্য কমিউনিটির ব্যক্তিবর্গ। রেভা. যোসেফ মন্ডল প্রার্থনা দিয়ে প্রতিবাদ সভাটি শুরু করেন এবং এর পর তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা সকলেই এক রক্ত-মাংসের মানুষ। একই সৃষ্টিকর্তার সৃষ্টি, আমরা যেন একে অপরকে ভালোবাসি। হত্যা, হানাহানি কখনো শান্তি আনতে পারে না। তিনি শ্রীলংকায় ইস্টার সানডে’র দিন গির্জায় বোমা হামলা ও নিউজিল্যান্ডের মসজিদে বোমা হামলাকে একটি কাপুরুষচিত কাজ বলে নিন্দা জানান।
আরেকজন বক্তা বলেন, বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে কিন্তু রক্ত পরীক্ষা করে আজও কেউ বলতে পারেনি কোনটি কোন ধর্মের মানুষের রক্ত, জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন হলে আমরা তখন ধর্ম দেখিনা। কোন ধর্মের মানুষের রক্ত তা জানতে চাই না। জীবনটাকেই বাঁচাতে চাই। তাই, রক্তের এই বরবর হোলি খেলা বন্ধ হোক। আসুন আমরা একে অপরকে ভালোবাসি।
সব শেষে বিশ্ব শান্তি ও মানুষে মানুষে ভালোবাসা ও ভার্তৃত্বের বন্ধন আরো যেন জাগ্রত হয় এই কামনায় প্রার্থনার মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV