Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

শ্রীলংকায় সিরিজ বোমা হামলার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: April 24, 2019 | 1:08 PM


https://www.facebook.com/USANewsNY/videos/423780395071695/

ইউএসএনিউজঅনলাইন.কম : শ্রীলংকায় সিরিজ বোমা হামলার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের উদ্যোগে গত মঙ্গলবার সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হয়। সমাবেশ থেকে এমন সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতি-গোষ্ঠী-ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। সন্ত্রাসী ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত সহ সকল সন্ত্রাসী হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।


বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল এর পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারী নজরুল হক, এশিয়ান মাল্টি সার্ভিস’র কর্ণধার সাইদুর রহমান লিংকন, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, আবদুল বাছির খান, জালাল চৌধুরী, আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, মঞ্জুর চৌধুরী জগলুল, কফিল চৌধুরী, নূরে আলম জিকু, জামাল হোসেন, রতন চক্রবর্তী, মুকিত চৌধুরী, এ ইসলাম মামুন, সোহান আহমেদ টুটুল, সারোয়ার চৌধুরী, আকসাদ আলী বাবুল প্রমুখ। নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ সমাবেশে।
কমিউনিটি নেতারা সন্ত্রাসের বিরুদ্ধে ব্যক্তব্য রাখেন। তারা বলেন, নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার রেশ কাটতে না কাটতেই শ্রীলংকায় বর্বরোচিত হামলার ঘটনা ঘটলো। আমরা সকল সন্ত্রাসের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনুরোধ জানাচ্ছি সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার। তারা বলেন, একজন সন্ত্রাসী কেবলই সন্ত্রাসী। সন্ত্রাসীর অন্য কোন পরিচয় থাকতে পারে না। সন্ত্রাসী কোন ধর্মের বা দেশের হতে পারে না।
তারা সন্ত্রাসীদের প্রতি ঘৃণা ও ধিক্কার জানিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সন্ত্রাসে বিশ্বাস করে না। এসময় শ্রীলংকায় সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
সমাবেশ থেকে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। হামলা বিরোধী বিভিন্ন শ্লোগান সম্বলিত লেখা প্ল্যা কার্ড বহন করা হয়।
উল্লেখ্য, শ্রীলংকায় গত রোববার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে পালনের সময় তিনটি গির্জা, তিনটি অভিজাত হোটেল ও অন্যান্য এলাকায় ধারাবাহিক বোমা হামলায় বাংলাদেশী শিশু জায়ান সহ প্রায় সাড়ে তিন ’শ ব্যক্তি নিহত এবং পাঁচ শতাধিক আহত হন।

https://www.facebook.com/USANewsNY/videos/280125546036220/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV