শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার নিন্দায় ‘বাংলাদেশি আমেরিকান হিউম্যানিস্ট ফোরাম, নিউইয়র্ক’র সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে শ্রীলঙ্কা-বাড়ছে শুধু দেশের সংখ্যা’, ‘জঙ্গিবাদের উত্থান-রুখবেই কোটি প্রাণ’, ‘টেরর উইল নেভার উইন’, ‘ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে লক্ষ আওয়াজ তোল’, ‘জঙ্গিবাদ খতম কর-সুন্দর পৃথিবী গড়ে তোল’ ইত্যাদি প্লেকার্ড হাতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারী প্রবাসীরা শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডসহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদ এবং জঙ্গিদের কঠোর শাস্তির দাবি জানালেন।
একইসঙ্গে প্রত্যেকের ঘরেই অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত রাখার ব্যাপারে সজাগ থাকার আহ্বান উচ্চারিত হলো ২৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের এই সমাবেশ থেকে। জঙ্গিবাদ নির্মূলে গণঐক্যের আহ্বানে এই র্যালি হবার কথা ছিল ডাইভার্সিটি প্লাজায়। কিন্তু দিনভর বৃষ্টি থাকায় স্থান পরিবর্তন করা হয়।
‘বাংলাদেশি আমেরিকান হিউম্যানিস্ট ফোরাম, নিউইয়র্ক’র ব্যানারে এই সমাবেশে স্বাগত বক্তব্যকালে সাংবাদিক মোজাহিদ আনসারী বলেন, ‘মানুষ দিয়ে অমানুষদের প্রতিহত করতে হবে। আসুন দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে আমরা মানবতার শত্রুদের নির্মূলে ঐক্যবদ্ধ হই’।
এ সমাবেশে বক্তারা ধর্মের নামে জঙ্গিবাদের বিরুদ্ধে জনতার ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান এবং বহুজাতিক এই সিটির সকল মানুষের মধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে বাঙালিদের এই আকুতির তথ্য প্রচারের জন্যে ইউনিয়ন স্কয়ার এবং জাতিসংঘের সামনে বড় ধরনের সমাবেশ করার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবীন সাংবাদিক সৈয়দ মুহম্মদ উল্লাহ, চারণকবি বেলাল বেগ, মুক্তিযোদ্ধা-সাংবাদিক লাবলু আনসার, উদীচীর সহ-সভাপতি সুব্রত বিশ্বাস, সেক্রেটারি জীবন বিশ্বাস, যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি সুলেখা পাল, গণজাগরণ মঞ্চের সৈয়দ জাকির আহমেদ জনি এবং গোপাল সান্যাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মাহতাব সোহেল, শ্রীলঙ্কার মানবাধিকার সংগঠক হেমা শ্রীধর, প্রোগ্রেসিভ ফোরামের খোরশেদুল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর, যুক্তরাষ্ট্র জাসদের সেক্রেটারি নূরে আলম জিকো, সাংস্কৃতিক সংগঠক ওবায়দুল্লাহ মামুন।
প্রতিবাদ সমাবেশে বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, ডেমক্র্যাটিক পার্টির সংগঠক মোর্শেদ আলম, মানবাধিকার সংগঠক শিতাংশু গুহ, শরাফ সরকার, হাকিকুল ইসলাম খোকন প্রমুখ।এনআরবি নিউজ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি