Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

শ্রী হারাচ্ছে হিমালয়

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: February 26, 2012 | 11:15 PM

 জলবায়ু পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে হিমালয়ের চেহারা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে গলে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ এ পর্বতমালা। ধ্বংসের মুখে পড়েছে হিমালয়দুহিতা বলে পরিচিত নেপালের কৃষিজীবীরা। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ হয়ে পড়ছে দুরূহ। এভারেস্টজয়ী শীর্ষস্থানীয় শেরপারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
২১ বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ডধারী নেপালের আপা শেরপা বলেছেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে এভারেস্টের বিভিন্ন অংশে বরফ গলে পাথর বেরিয়ে এসেছে। শেষবার যখন তিনি এভারেস্ট আরোহণ করেন, তখন এসব পাথরের ওপর দিয়ে হেঁটে যেতে হোঁচট খেতে হয়েছে তাঁকে।
আপা শেরপা বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি ১৯৮৯ সালে প্রথমবারের মতো এভারেস্ট জয়ে নামি। তখন পর্যাপ্ত বরফ ছিল। কিন্তু এত দিনে অনেক স্থানে তা গলে গেছে। স্থানে স্থানে বেরিয়ে এসেছে কঠিন শিলা। এসব পাথরখণ্ডের ওপর দিয়ে হেঁটে যাওয়া পর্বতারোহীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। পর্বতারোহীরা সাধারণত বরফের ওপর দিয়ে হাঁটার উপযোগী জুতার ওপর বিশেষ ধরনের তীক্ষমুখ লোহার পাত বা ক্র্যাম্প্ন পরেন। কিন্তু এই ক্র্যাম্প্ন পরে পাথরের ওপর দিয়ে হাঁটা যায় না। পা পিছলে যায়।’
এর আগে বিজ্ঞানীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বরফ গলে গেলে অদূর ভবিষ্যতে হিমালয় পর্বতমালায় আর আরোহণ করা সম্ভব হবে না। এই আশঙ্কা উড়িয়ে না দিয়ে আপা শেরপা বলেন, ‘ভবিষ্যতে সত্যি কী ঘটবে আমি বলতে পারব না। কিন্তু আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলতে পারি, ইতিমধ্যে হিমালয়ে অনেক পরিবর্তন ঘটেছে।’
আরও দুজন বিখ্যাত শেরপাকে সঙ্গে নিয়ে হিমালয় পর্বতমালায় অন্তত এক হাজার ৭০০ কিলোমিটার পথ হাঁটার অভিযাত্রায় নেমেছেন আপা শেরপা। ক্লাইমেট স্মার্ট সেলিব্রেটি ট্রেক নামের এই অভিযাত্রা আগামী ১৩ মে শেষ হবে বলে আশা করা হচ্ছে। আপা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে হিমালয়ে কী ধরনের প্রভাব পড়েছে তা আমরা নিজের চোখে দেখতে চাই, বুঝতে চাই।’
কাঠমান্ডুভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট গত বছর একটি গবেষণার ফল প্রকাশ করে। এতে বলা হয়, ৩০ বছরে নেপালে হিমালয়ের বরফ অন্তত ২১ শতাংশ কমেছে।
বিজ্ঞানীরা হুঁশিয়ারি দিয়ে আসছেন, জলবায়ুর বিরূপ প্রভাব হবে ব্যাপক ধ্বংসাত্মক। কারণ, হিমালয় পর্বতমালা অন্তত ১৩০ কোটি মানুষের আহার ও জ্বালানি সরবরাহ করে। এসব মানুষ হিমালয়ের নিম্নাঞ্চলের নদী উপত্যকায় বসবাস করে। পরিবেশবাদী বিশেষজ্ঞরা বলছেন, উত্তর ও দক্ষিণ মেরুর বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। হিমালয়ের বরফ গলতে থাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আরো বৃদ্ধি পাবে। এতে উপকূলীয় অনেক এলাকা তলিয়ে যাবে। এএফপি। প্রথম আলো
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV