স্টেট ইমার্জেন্সী চলাকালে যুক্তরাষ্ট্রের সকল ডিপোর্টেশন স্থগিত করার আহ্বান এটর্নী মঈন চৌধুরীর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : বর্তমান স্টেট ইমার্জেন্সী চলাকালে যুক্তরাষ্ট্রের সমস্ত ডিপোর্টেশন নির্বাহী আদেশের মাধ্যমে স্থগিত করার জন্য মার্কিন প্রশাসন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিকট আহ্বান জানিয়েছেন এটর্নী মঈন চৌধুরী।

গত ১৭ই মার্চ মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ, মার্কিন আইনজীবি এটর্নী মঈন চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জনান।
এটর্নী মঈন চৌধুরী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাস এর প্রাদূর্ভাব বর্তমান পরিস্থিতি এবং প্রভাব গভীর উদ্বেগের বিষয়। প্রতিদিন আমরা দেখছি করোনা ভাইরাস-সংক্রমিত লোকের সংখ্যা ক্রমাগত বাড়ছে। আমেরিকাতে কোভিড-১৯ এ আজ অবধি সক্রামিত লোকের সংখ্যা ৫,১০০ টি এবং মোট মৃত্যু ৯৪ এর অধিক। এই পরিস্থিতিতে কোন ধরনের সামাজিক জমায়েত মারাত্মক হতে পারে। এই জাতীয় জরুরি অবস্থায়, আমাদের সম্প্রদায়ের মধ্যে এই রোগ সংক্রমন এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভাইরাস সীমাবদ্ধ করার জন্য জরুরি সাবধানতা অবলম্বন করা করা না হলে আগামী দিনে এই সংখ্যা বাড়বে। যুক্তরাষ্ট্রে অনেক বাণিজ্যিক সংস্থা এবং এজেন্সি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তাদের কার্যালয় গুলি বন্ধ করে দিয়েছে এবং এই মারাত্মক ভাইরাসের আরও বিস্তার হ্রাস করতে তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে।
সংবাদ সম্মেলনে এটর্নী মঈন চৌধুরী বলেন, এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ষ্টেট ইমার্জেন্সী চলাকালে সমস্ত ডিপোর্টেশন স্থগিত করুন, সমস্ত EOIR শুনানি স্থগিত করুন, সকল বায়োমেট্রিক এবং অন্যান্য অ্যাপয়েন্টমেন্টগুলি স্থগিত করুন, ১৮০ দিনের এসাইলাম ইএডি ঘড়িটি না থামিয়ে সমস্ত এসাইলাম ইন্টারভিউ স্থগিত করুন, আইস কর্তৃক ডিটেনশন কেন্দ্রে আটককৃতদের নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্কতা বজায়, মানুষের আরও ফ্লেক্সিবল বন্ডের রিলিজ এর অনুমতি, জনজমাকীর্ন ডিটেনশন আটককেন্দ্রগুলি স্থানান্তর করুন, যে অ্যাপ্লিকেশনগুলির একটি সময়সীমা রয়েছে তাদের দেরিত ফাইলিং গ্রহন করার আবেদন জানান। সেইসাথে যাদের কেইস ইমিগ্রেশন কোর্টে নির্ধারিত আছে তারা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের এটর্নীদের সাথে যোগাযোগের অনুরোধ জনান।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং