Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সংগঠন বিরোধী কার্যকলাপে লীপ্ত থাকার অভিযোগে ফোবানা নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আহসান এবং সেক্রেটারি মাসদকে বহিস্কার

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: June 23, 2021 | 3:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: একের পর এক সংগঠন বিরোধী কার্যকলাপে লীপ্ত থাকার অভিযোগে ফোবানা নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আহসান চৌধুরী হিরো এবং সেক্রেটারি মাসুদ রব চৌধুরীকে ফোবানা থেকে বহিস্কার করা হয়েছে। ফোবানা নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আহসান চৌধুরী হিরোর বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে রয়েছে ১৬ জুন ফোবানার নির্বাহী কমিটির বৈঠকে চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী কর্তৃক সভা মুলতবী ঘোষনা করার পরে সম্পূর্ণ অবৈধ ও অসাংগঠনিক ভাবে সভাপতিত্ব করেন এবং তার সভাপতিত্বে নির্বাহী কমিটির কিছু সদস্যের উপস্থিতিতে চেয়ারম্যান কর্তৃক রুলিংকৃত সম্মেলনের তারিখ পরিবর্তন করে সংগঠন ও সম্মেলন বিরোধী অবৈধ সিদ্ধান্ত গ্রহনে সহযোগীতা করেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবার পর সম্পর্ণূ অসাংগঠনিক ভাবে চেয়ারম্যানকে পাশ কাটিয়ে ফোবানার সাব কমিটি গঠন। আসন্ন ৩৫তম ফোবানা সম্মেলনকে বাধাগ্রস্থ করার জন্য স্বাগতিক কমিটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা অব্যাহত রাখেন।

এদিকে এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে রয়েছে বিগত ১৬ জুন ফোবানার নির্বাহী কমিটির বৈঠকে চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী কর্তৃক সভা মুলতবী ঘোষনা করার পরে সম্পূর্ণ অবৈধ ও অসাংগঠনিক ভাবে সভা পরিচালনা করা।
দুই, চেয়ারম্যান কর্তৃক রুলিংকৃত ৩৫তম ফোবানা সম্মেলন তারিখ নিয়ে সম্মেলন বিরোধী অবৈধ সিদ্ধান্ত গ্রহনে সহযোগীতা করা।
তিন, ১৭ জুন চেয়ারম্যানকে না জানিয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে ফোবানার ওয়েবসাইট, ইমেলই ও সোসাল মিডিয়া একাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করে সম্মেলন বিরোধী বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা পরিচালনা করা।
চার, ১৯ জুন মধ্যরাতে ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যানের অনুমোদন ও স্বাক্ষর ব্যতীত সম্পূর্ণ অবৈধভাবে সম্মেলনের তারিখ পরিবর্তন নিয়ে বিভ্রান্তিকর প্রেস রিলিজ বিভিন্ন গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় প্রচার।
পাঁচ, সাম্প্রতিক সময়ে স্বাগতিক কমিটির ক্যালিফোর্নিয়া তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বিরোধীতা করে কমিউনিটি নেতৃবৃন্দকে টেক্সট ম্যাসেজ প্রদান।
ছয়, ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটিকে অর্থ সহ অন্যান্য সহযোগীতা না করার জন্য স্পন্সরদেরকে প্ররোচিত করা।
সাত, অর্থ সহ অন্যান্য লেনদেনে ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির সাথে যোগাযোগ না করে তার সাথে যোগাযোগের জন্য প্ররোচনা প্রদান ও বিভ্রান্তিমুলক তথ্য, প্রেস রিলিজ সোস্যাল মিডিয়ায় প্রচার।
আট, নির্বাচিত হবার থেকে চেয়ারম্যানের প্রায় প্রতিটি রুলিং অমান্য করা।
নয়, বিভিন্ন সভায় উপদেষ্টাদেরকে অগ্রাহ্য ও অপমান করা।
দশ, ফোবানার প্রতিটি নির্বাহী মিটিং এর পূর্বে ফোবানার কিছু সদস্যদেরকে নিয়ে জুম মিটিং করে ফোবানার ভিতরে ও গরুপিং ও আভ্যন্তরিন কোন্দল সৃষ্টি।
এগার, ফোবানার ঐক্য প্রক্রিয়া নস্যাতের চেষ্টা।
উপরে বর্ণিত সমস্ত অভিযোগের ভিত্তিতে ফোবানার অপারেটিং প্রসিডিউরের আর্টিকেল ১৭ সেকসন ৫ এর জিরো টলারেন্স নীতির আলোকে ভাইস চেয়ারম্যান ড. আহসান চৌধুরী হিরো এবং এক্সিকিউটিভ সেক্রেটারি মাসদু রব চৌধুরীকে আজীবনের জন্য ফোবানা থেকে বহিস্কার করা হয়েছে। উপরে বর্নিত অপরাধ সমুহের সাথে অন্যকারো সম্পৃক্ততা খুঁজে পাওয়া গেলে তাদের বিরিুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV