Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সংঘাত পরবর্তী পুনরুদ্ধারের চেয়ে সংঘাত প্রতিরোধে বিনিয়োগ করাই উত্তম- অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ জিয়াউদ্দিন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: April 28, 2022 | 1:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: “সংঘাত পরবর্তী পুনরুদ্ধারের চেয়ে সংঘাত প্রতিরোধে বিনিয়োগ করাই উত্তম”- ২৭ এপ্রিল জাতিসংঘ সদরদপ্তরে প্রথমবারের মতো অনুষ্ঠিত শান্তিবিনির্মাণে অর্থায়ন শীর্ষক সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের সভায় প্রদত্ত বক্তব্যে একথা বলেন অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন। শান্তিবিনির্মাণে পর্যাপ্ত, অনুমানযোগ্য ও টেকসই অর্থায়ন অন্বেষণ ও অর্থসংগ্রহ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে সভাটিতে যোগ দেন সদস্য রাষ্ট্রসমূহ, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, ইকোসক, জাতিসংঘ সচিবালয়, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ (আইএফআই) এবং সুশীল সমাজের উচ্চ পর্যায়ের প্রতিনিধিবর্গ।
শান্তিবিনির্মাণ কমিশনের চেয়ার হিসেবে সভাটিতে সভাপতিত্ব করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। প্রদত্ত বক্তব্যে তিনি সাধারণ পরিষদের বিবেচনার জন্য শান্তিবিনির্মাণে অর্থায়ন সংক্রান্ত কিছু বাস্তসম্মত সুপারিশ প্রদান করেন।
শান্তিবিনির্মাণে অর্থায়নের অপর্যাপ্ততা একটি পুরানো সমস্যা। বর্তমানে কোভিড-১৯ জনিত কারনে দারিদ্র্য ও বৈষম্য ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে; ফলে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, “স্বপ্রণোদিত ও মূল্যায়নভিত্তিক অর্থায়নসহ উদ্ভাবনী উৎস থেকে অর্থ প্রাপ্তির মাধ্যমে যাতে শান্তিবিনির্মাণে অর্থায়ন বিষয়টির বাস্তভিত্তিক অগ্রগতি সাধিত হয়, উচ্চ পর্যায়ের এই বৈঠকটি সেবিষয়ে সাধারণ পরিষদকে নতুন করে সবধরণের বিকল্প অনুসন্ধানের সুযোগ এনে দিবে”।
সফল জাতি গঠনে বাংলাদেশের নিজস্ব অভিজ্ঞতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, “মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে জন্ম হয় বাংলাদেশের। যুদ্ধবিধ্বস্থ দেশে নতুন করে একটি জাতি গঠনের জন্য আমাদের একমাত্র মূলধন ছিল মানব-পুঁজি এবং প্রতিকূলতা মোকাবিলা করে ঘুরে দাড়ানোর মনোবল। অনেক কঠিন প্রতিকূলতা মোকাবিলা করে আমরা আজকের এই উন্নয়ন-সোপানে উপনীত হয়েছি।”
অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ সংঘাতে ক্ষতিগ্রস্থ দেশগুলোতে বাংলাদেশী শান্তিরক্ষীদের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আমাদের শান্তিরক্ষীগণ টেকসই শান্তি ও উন্নয়নের জন্য প্রতিষ্ঠান বিনির্মাণে সহায়তা করছে, দুর্বল বেসামরিক নাগরিকদের রক্ষা করছে, এবং নারী ও যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করে সে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে”। শান্তিরক্ষীগণ যে সকল কাজ করছে তা এগিয়ে নিতে কর্মসূচিভিত্তিক অর্থায়ন আরও বাড়ানোর উপর জোর দেন রাষ্ট্রদূত জিয়াউদ্দিন। তিনি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, আইএফআই, এবং আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সংস্থাগুলির পাশাপাশি স্থানীয় প্রতিনিধিগণ ও জাতিসংঘ সংস্থাসমূহের সাথে শক্তিশালী অংশীদারিত্ব সৃষ্টি করার উপর গুরুত্বরোপ করেন।
উচ্চ পর্যায়ের এই সভা থেকে একটি কর্মমূখী ফলাফল তুলে আনতে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন সাধারণ পরিষদকে আহ্বান জানিয়ে বলেন, “শান্তিবিনির্মাণে পর্যাপ্ত, অনুমানযোগ্য ও টেকসই অর্থায়ন নিশ্চিতে বাংলাদেশ গঠনমূলক ভূমিকা ও কার্যকর উপায় খুঁজে বের করতে সবর্দা প্রস্তুত রয়েছে”। বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদান ছাড়াও তিনি ১২০ দেশের সংগঠন-জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর পক্ষেও বক্তব্য রাখেন।
এর আগে তিনি স্লোভানিয়ার উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. স্টানিস্লাভ রাশানের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। জনাব রাশান স্লোভেনিয়ার পক্ষে উচ্চ পর্যায়ের এই সভায় প্রতিনিধিত্ব করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV