Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ:সকল নেতাকর্মী বর্তমান আহ্বায়ক কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধ

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: November 2, 2010 | 12:43 AM

নিউইয়র্ক:  যুক্তরাষ্ট্র ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গত রোববার নি উ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, বিভিন্ন সংবাদ পত্রের মাধ্যমে অবগত হয়েছি যে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দায়িত্বে দুজনের নাম ঘোষনা করেছে। কিন্তু, বর্তমান কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে এই বিষয়ে কিছুই অবহিত করেননি। 

 

 

 

 তাই যুক্তরাষ্ট্র ছাত্রলীগ ঘোষিত এই কমিটির তীব্র নিন্দা জানায়। আমরা  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদিকদের  মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সকল নেতাকর্মী বর্তমান আহ্বায়ক কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধ।  কতিপয় ছাত্রলীগ নামধারী সদস্যদের দিয়ে ছাত্রলীগের মধ্যে বিভেদ ও বিভ্রান্তির সৃষ্টির পায়তারা চলছে, যা ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীরা কখনও মেনে নেবে না।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আমরা  কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে অনতিবিলম্বে এই হটকারী সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানাচ্ছি এবং এই মর্মে অনুরোধ করছি যে, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের অগণিত নেতাকর্মীর প্রাণের দাবী, একটি সুশৃঙ্খল কাউন্সিলের মাধ্যমে সকলের নিকট গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ রাখতে সহযোগিতা করবেন।  অন্যথায়, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের মধ্যে যে বিভেদের জন্ম হয়েছে, তা অব্যাহত থাকবে এবং যে কোন অপ্রতিকর ঘটনার জন্ম হলে তার দায়দায়িত্ব কেন্দ্রীয় নেতৃত্বকে বহন করতে হবে যা আমাদের কাম্য নয়।

 

 

 

 উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, আওয়ামীলীগের অঙ্গ সংগঠন নয়। তাই আমরা মিডিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতিসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে অনুরোধ করবো, আপনারা স্বপ্রণোদিত হয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করবেন না। আমরা যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সম্পূর্ণরুপে ঐক্যবদ্ধ আছি এবং আগামী দিনে দেশরত্ন শেখ হাসিনার ‘ভিশন ২০২১’ বাস্তবায়নের লক্ষ‌্যে একত্রে কাজ করব।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV