Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সঙ্গী হিসেবে কতটা বিশ্বস্ত হবেন পুরুষদের চেহারা দেখেই নারীরা বুঝতে পারে!

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: December 8, 2012 | 1:18 AM

ডেস্ক: নারীরা কোন অপরিচিত পুরুষের মুখ দেখেই অনেকটা অনুধাবন করতে পারেন সঙ্গী হিসেবে কতটা বিশ্বস্ত হবেন তিনি। কিন্তু পুরুষদের সে ধরনের বিশেষ কোন সামর্থ্য নেই। অস্ট্রেলিয়ায় পরিচালিত নতুন এক গবেষণায় এমন তথ্যই বেরিয়ে এসেছে। একজন পুরুষ কতটা ব্যক্তিত্বসম্পন্ন ও সে কতটা সুপুরুষ প্রথম দর্শণেই তা বিবেচনা করে নারীরা। যারা চেহারায় একটু বেশি সুপুরুষ তাদের খুশি হওয়ার কারণ নেই। কারণ চেহারায় সুপুরুষ হলে, তার বিশ্বস্ত না হওয়ার আশঙ্কাই বেশি। এ ধরনের পুরুষদের শারীরিক সম্পর্কের পূর্ব ইতিহাস হয়তো ততটা সুখকর নাও হতে পারে। আকর্ষণীয় চেহারা হলেই যে নারীরা সেই পুুরুষের দিকে ঝুঁকবেন, বিষয়টা পুরোপুরি সে রকম নয়। ওই গবেষণায় ৩৪ জন পুরুষ ও ৩৪ জন নারীকে ১৮৯ জন পূর্ণবয়স্ক নারী-পুরুষের রঙিন ছবি দেখতে দেয়া হয়। ছবি দেখে তারা কতটা বিশ্বস্ত, তা নির্ণয় করতে দেয়া হয়। গবেষকরা দেখলেন, নারীরা এক্ষেত্রে পুরুষদের তুলনায় বেশ এগিয়ে। কারণ, পুরুষরা আকর্ষণীয় ও সুন্দরী নারীদের বিশ্বস্ত নয় বলে মত দেয়। কিন্তু বাস্তবে এর কোন গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে নারীরা অনেকটাই বাস্তবসম্মত সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হয়।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV