Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

সততার পুরস্কার

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: September 24, 2013 | 1:26 AM

ডেস্ক: গত শনিবার যুক্তরাষ্ট্রের বোস্টনে এক গৃহহীন ব্যক্তি ৪০,০০০ ডলার নগদ অর্থ খুঁজে পান। গ্লেন জেমস নামক ওই ব্যক্তি প্রাপ্ত অর্থের পুরোটাই পুলিশের কাছে জমা দেন। পুলিশ পরে আসল মালিককে খুঁজে বের করে তার অর্থ ফেরত দেন। মানবতা যে এখনও হারিয়ে যায়নি তার জ্বলন্ত উদাহরণ এটি। দরিদ্রতার কাছে নিজের সততাকে বিকিয়ে দেননি জেমস গ্লেন। এ ঘটনা যদি আপনাকে আলোড়িত করে থাকে তাহলে ঘটনার পরবর্তী অংশ নিঃসন্দেহে আরও বেশি নাড়া দেবে। ইথান হুইটিংটন নামক ২৭ বছর বয়সী এক ব্যক্তি অনলাইনে জেমসের এই মহৎ কীর্তির কথা জানতে পারেন। ইথানের মনে হয়েছে এরকম সততার পরিচয় দেয়ার বিনিময়ে শুধুমাত্র পুলিশের তরফ থেকে বাহবা ছাড়াও আরও বেশি কিছু পাওয়ার যোগ্য জেমস। তাই তিনি নিজ উদ্যোগে এড়ঋঁহফগব.পড়স ওয়েবসাইটে গৃহহীন জেমসের জন্য ৫০০০০ ডলার উত্তোলন করার পদক্ষেপ নেন। আলাবামা অঙ্গরাজ্য নিবাসী ইথানের সঙ্গে জেমসের কোন পূর্বপরিচয় নেই। জীবনে কখনও বোস্টনে যাওয়াই হয়নি তার। ৫০০০০ ডলারের লক্ষ্য নিয়ে দু’দিনেই উঠেছে ৭২০০০ ডলার। এখন পর্যন্ত ১,৪০,০০০ ডলারের বেশি উত্তোলন হয়েছে। ইথানের কাছে জেমসের ঘটনা অনুপ্রেরণামূলক মনে হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমরা সবসময় নেতিবাচক সংবাদের ভারে এতটাই বিপর্যস্ত যে, জেমসের মতো মানুষদের গল্প অন্যদেরকে অনুপ্রাণিত করে; সবাইকে এ আশ্বাস দেয় যে বিশ্বের সবকিছু আসলে খারাপ নয়।’ উত্তোলনকৃত অর্থ কিভাবে জেমসের হাতে পৌঁছানো যায় তার ব্যবস্থা করছেন ইথান। জেমসের জন্য অনেকে জামা-কাপড়, খাদ্য এমনকি কম্পিউটার দান করতে চেয়েছেন বলে ইথান জানিয়েছেন।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV