সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সমাজকর্মে নিয়োজিত থাকলে সুফল একদিন আসবেই:নিউইয়র্কে বাংলাদেশীদের পৃথক দুটি সমাবেশে কংগ্রেসম্যান হ্যানসেন ক্লার্ক
এনা : সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সমাজকর্মে নিয়োজিত থাকলে সুফল একদিন আসবেই। সে সুফল হিসেবেই আজ আমি বিশ্বে সবচেয়ে মতাধর হিসেবে পরিচিত মার্কিন কংগ্রেসে আসন লাভে সম হয়েছি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বপ্রথম বাংলাদেশী বংশোদ্ভূত কংগ্রেসম্যান (নির্বাচিত) হ্যানসেন হামেশ ক্লার্ক নিউইয়র্কে বাংলাদেশীদের পৃথক দুটি সমাবেশে বক্তৃতাকালে এ মন্তব্য করেন। ১৯ ডিসেম্বর রোববার অপরাহ্ন এবং রাতে এ দুটি সমাবেশ অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির কুইন্সে এবং ব্রঙ্কসে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের মূলধারায় আরোহনে পথ প্রদর্শক হিসেবে পরিচিত হ্যানসেন কার্ক গত ২ নভেম্বরের নির্বাচনে মিশিগান থেকে কংগ্রেসম্যান হিসেবে বিজয়ী হওয়ায় প্রবাসীরা এ দুটি সংবর্ধনার আয়োজন করেন। জ্যামাইকায় তাজমহল রেস্টুরেন্টের সংবর্ধনা সমাবেশের আয়োজক সংগঠন ‘আমেরিকান বাংলাদেশ পাবলিক এফেয়ার্স কমিটি’র চেয়ারপার্সন এটর্নী মঈন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সংপ্তি বক্তব্য রাখেন হ্যানসেন ক্লার্ক। তিনি তার বাবা বিয়ানিবাজারের মোজাফ্ফর আলী হাশেমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আমার বয়স যখন মাত্র ৮ বছর তখনই আমি বাবাকে হারাই। ঐ ৮ বছরের মধ্যে যখন আমার বুঝবার মত সময় হয় তার পর থেকেই দেখেছি যে বাবা আমাকে যথেষ্ঠ সময দিয়েছেন। যেখানে গিয়েছেন সেখানেই সাথে নিয়েছেন আমাকে। তার কাছ থেকেই আমি হাজার বছরের ঐতিহ্য লালিত বাংলা সংস্কৃতি, বাংলাদেশী সামাজিক ও মানবিক মূল্যবোধ শিখেছি। তিনি আমাকে অনুপ্রাণীত করেছেন মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করতে। তিনি কখনোই আমার উপর কোন কিছু চাপিয়ে দেননি। যা ভাল লাগে তা করার অনুমতি দিয়েছেন। হ্যানসেন ক্লার্ক বিপুল করতালির মধ্যে আরো বলেন, অসাধারণ মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ ছিলেন আমার বাবা। তার কারণে আমি বাংলাদেশকে কখনো ভুলতে পারিনি। ভুলবোও না। সময় সুযোগ পেলেই বাংলাদেশের স্বার্থে কাজ করবো, তাহলেই মনে করবো যে আমি আমার পৈত্রিক দায় থেকে মুক্ত হতে পারছি। হেনসেন ক্লার্ক বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় পলিসি খুবই উদার।এ উদারতার সুযোগ নিতে মূলধারায় সম্পৃক্ত হবার বিকল্প নেই। তবে এজন্যে সকলকেই আন্তরিকতার সাথে কাজ করতে হবে। রাতারাতি নেতা হওয়া যায় না। নেতা হতে হলে পাড়া-প্রতিবেশীদের সাথে মিশতে হবে, তাদেরকে বুঝতে দিতে হবে যে আপনি সত্যিকার অর্থেই সমাকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাহলে নির্বাচনের সময় আপনার সমর্থকরাই অকৃপণভাবে অর্থ প্রদান করবে এবং সময় দিবে। হ্যানসেন ক্লার্ক বলেন, আমি ১৯৯০ সালে মিশিগান স্টেট এ্যাসেম্বলীতে জয়ী হয়েছি। এর দু’বছর পর মিশিগান স্টেট সিনেটর হিসেবে নির্বাচিত হই। গত নভেম্বর পর্যন্ত স্টেট সিনেটে নির্বাচিত ছিলাম।
উপরোক্ত অনুষ্ঠানদ্বয়ে আরো বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন, কন্সাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী, হ্যামট্রমিক সিটি কাউন্সিলম্যান কাজী মিয়া, নিউইয়র্ক স্টেট জজ কারমেন ভ্যালেস্কুইজ, নিউইয়র্ক সিটি কাউন্সিলওম্যান ডারলিন মিলি, এডভোকেট এন মজুমদার, ফখরুল ইসলাম দেলোয়ার, আজিমুর রহমান বোরহান প্রমুখ। এ সময় কম্যুনিটি সার্ভিস এবং মূলধারার রাজনীতিতে বিশেষ অবদানের জন্যে বেশ কয়েকজনকে ক্রেস্ট প্রদান করেন কংগ্রেসম্যান (নির্বাচিত) হ্যানসেন ক্লার্ক। ক্রেস্টপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ডিএনসি মেম্বার খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র বিএনপির সেক্রেটারী মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক কাজী আজম, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, বাংলাদেশ সোসাইটির সহসভাপতি কাজী আজহারুল হক মিলন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ–আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য যে, ৪ জানুয়ারিতে নবনির্বাচিত কংগ্রেসম্যানরা শপথ নেবেন এবং ১০ জানুয়ারি থেকে নতুন কংগ্রেসের অধিবেশন বসবে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি