সত্তরোর্ধ্ব নারী-পুরুষের মস্তিষ্ক সঙ্কোচন প্রতিরোধে ব্যায়াম
ডেস্ক: সত্তরোর্ধ্ব নারী-পুরুষের ক্ষেত্রে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে আসার একটা নেতিবাচক প্রবণতা রয়েছে। মস্তিষ্কের বেশ কিছু ক্ষমতা এ সময় মারাত্মকভাবে লোপ পেতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এ বয়সে ব্যায়াম বা শরীরচর্চা মস্তিষ্কের সঙ্কোচনকে প্রতিহত করে। শুধু তাই নয়। ডিমেনশিয়ার মতো মস্তিষ্ক সমস্যায় আক্রান্তের ঝুঁকি ও অকাল বার্ধক্য প্রতিরোধ করে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ৬৩৮ জন স্বেচ্ছাসেবীর মস্তিষ্কে স্ক্যান করার পর দেখা গেছে, এ বয়সে যারা শারীরিকভাবে সবচেয়ে বেশি সক্রিয় ও কর্মক্ষম, ৩ বছরের মধ্যে তাদের মস্তিষ্কের সঙ্কোচনের মাত্রা সবচেয়ে কম। চাকরি থেকে অবসর নেয়ার পর শরীর ও মনটাকে তাই সক্রিয় ও প্রফুল্ল রাখার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। নিউরোলজি জার্নালে বলা হচ্ছে, সত্তরোর্ধ্ব বয়সের নারী-পুরুষদের জন্য হালকা ব্যায়ামই যথেষ্ট। তারা সপ্তাহে বেশ কয়েকবার হাঁটতে বেরোতে পারেন বা নিয়মিত হালকা শরীরচর্চা করতে পারেন। তবে এ সময় দাবা খেলা, বন্ধুবান্ধব ও স্বজনদের সঙ্গে ওঠাবসায় মস্তিষ্কের আকৃতিতে কোন ইতিবাচক পরিবর্তন আসে না।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests