“সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে” : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ ডিজিটাল বাংলাদেশ দিবস পালন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/564103727488937/
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯” উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কনস্যুলেট-এর ফেসবুক ও ওয়েব সাইটে বিশেষ পোস্ট আপলোড করা হয়েছে। “সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে”-এটি এ বছরের “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯” এর প্রতিপাদ্য। উক্ত পোস্টে উল্লেখ করা হয় যে, দ্রুত পরিবর্তনশীল তথ্য প্রযুক্তি খাতে নতুন নতুন ক্ষেত্র সম্ভবনা সৃষ্টির পাশাপাশি এর নেতিবাচক প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের অনুষঙ্গ। ফলে সাইবার স্পেসে সত্য মিথ্যা যাচাই না করে অনেকেই তথ্য আপলোড বা শেয়ার করে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় বিরুপ প্রভাব বিস্তারের অপচেষ্টা করছে। এ বাস্তবতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ১২ ডিসেম্বর ২০১৯ তারিখ দেশব্যাপী তৃতীয় বারের মত ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উদযাপিত হচ্ছে। উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ এর চারটি ভিত্তি: (১) কানেকটিভিটি (২) আইসিটি ইন্ডাস্ট্রি প্রমোশন (৩) ই-গর্ভন্যান্স (৪) মানবসম্পদ উন্নয়ন।

এ বিষয়ে প্রবাসী বাংলাদেশীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশের প্রতিপাদ্য সম্বলিত লিফলেট ও ডকুমেন্টারীও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর ফেসবুক ও ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
প্রবাসী বাংলদেশীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিবাসন দিবস, ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিতব্য অনুষ্ঠানে এ বিষয়ক একটি ডকুমেন্টারী প্রদর্শিত হবে। প্রেস বিজ্ঞপ্তি
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women