Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সন্তানকে খেলার ছলে ভয় দেখাতে ওয়াশিং মেশিনে রেখে পাগলপ্রায় এক মার্কিন পিতা-মাতা

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: May 21, 2012 | 1:12 AM

 

 ডেস্ক: নিজের ছোট্ট সন্তানটিকে খেলার ছলে ভয় দেখাতে এক মার্কিন পিতা-মাতা তাকে লন্ড্রির দোকানের এক ওয়াশিং মেশিনের ভেতর রাখলেন। এরপর দরজা বন্ধ করে দিলেন। এদিকে ওয়াশিং মেশিনে অটো-লক সিস্টেম থাকায় ওই দম্পতির সহাস্য কৌতুক পরিণত হয় কান্নার রোলে। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনা-আপনি চালু হয়ে যায় মেশিনটি। ওই দম্পতি নিজেদের বোকামি বুঝতে পেরে পাগলের মতো ওয়াশিং মেশিনের দরজা খুলে শিশু-পুত্রটিকে বের করার চেষ্টা করেন। মা ছুটে গেলেন হলের বাইরে। চিৎকার করে সাহায্য চাইলেন। এরপর মা দরজা খোলার চেষ্টা করতে লাগলেন। ছুটে সাহায্য চাইতে গেলেন পিতা। এ সময় উপস্থিত বুদ্ধিসম্পন্ন এক ব্যক্তি ওয়াশিং মেশিনের প্রধান সংযোগটি বিচ্ছিন্ন করলেন। এরই মধ্যে সেখানে জড়ো হয়েছেন বেশ কয়েকজন। অবশেষে অনেক চেষ্টার পর ওয়াশিং মেশিনের দরজাটি খোলা সম্ভব হলো। সন্তানকে বের করে আনলেন পিতা। জড়িয়ে ধরলেন মা। সন্তানকে সুস্থ পেয়ে পিতা-মাতা রীতিমতো বাকরুদ্ধ। এ খবর দিয়ে অনলাইন ডেইলি মেইল জানিয়েছে, পুরো দৃশ্যটি লন্ড্রির দোকানের ক্যামেরায় ধারণ করা হয়েছে। এরই মধ্যে তা ছাড়া হয়েছে ইউটিউবে। ২৬ হাজারেরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV