Thursday, 2 July 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger Global Cooperation to Counter Evolving Terrorism Threats at UN BOROUGH PRESIDENT GIBSON HOSTS 2026 SAVOR THE BRONX RESTAURANT WEEK PRESS CONFERENCE & LAUNCH EVENT AT DRIPS RESTAURANT AND LOUNGE সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কে ছাতক সমিতি ইউএসএ’র বর্ণিল অভিষেক, গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির বর্ণাঢ্য বনভোজন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
সব ক্যাটাগরি

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: July 1, 2026 | 11:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ও পরিবর্তিত হুমকি মোকাবিলায় আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কৃত্রিম বুদ্ধিমত্তা, এনক্রিপটেড যোগাযোগব্যবস্থা, ভার্চুয়াল অ্যাসেট ও অন্যান্য ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের কার্যক্রম বিস্তৃত করছে বলে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।
আজ ১ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে জাতিসংঘের বৈশ্বিক সন্ত্রাসবাদবিরোধী কৌশল বিষয়ক বিতর্কে বক্তব্য প্রদানকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘শূন্য সহনশীলতা’ নীতির পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবিলায় বাংলাদেশের একটি শক্তিশালী আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও আর্থিক গোয়েন্দা ইউনিটের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্ত্রাসবাদ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাষ্ট্রদূত চৌধুরী বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় গৃহীত সব পদক্ষেপ অবশ্যই আইনের শাসন ও মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হতে হবে। তিনি সন্ত্রাসবাদের মূল কারণ মোকাবিলা, ইসলামবিদ্বেষ ও বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।
Photo credit : Press Wing, Permanent Mission of Bangladesh to the United Nations.

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV