সন্ত্রাসী হামলার শিকার হতে পারেন ওবামা : আশঙ্কা মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান অ্যাডমিরাল (অব.) ডেনিস ব্লেয়ার’র

যে কোনো সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর সন্ত্রাসীরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান অ্যাডমিরাল (অব.) ডেনিস ব্লেয়ার। ব্লেয়ার বলেন, ‘সন্ত্রাসীরা মনুষ্যবিহীন ড্রোন বিমান ও মিসাইল হামলা চালিয়ে ওবামাসহ অন্যান্য মার্কিন নেতাকে হত্যা করতে পারে।’ ব্লেয়ারের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে গতকাল আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ‘প্রযুক্তিনির্ভর ড্রোন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। সন্ত্রাসী দমনে ড্রোন বিমানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্রাতিরিক্ত নির্ভরতা উল্টো ফলাফল বয়ে আনতে পারে।’ একটি সংবাদ সম্মেলনে ব্লেয়ার বলেন, ‘আল কায়দার জঙ্গিরা যদি ড্রোনের ব্যবহার জানতে পারে, তবে তাদের প্রথম চিন্তা হবে মার্কিন প্রেসিডেন্ট ও দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হত্যা করা।’ এ ধরনের সম্ভাব্য হামলা ঠেকাতে গোয়েন্দা সংস্থাকে করণীয় নির্ধারণের আহ্বান জানিয়ে ব্লেয়ার বলেন, ‘যদি ড্রোনের ব্যবহার সন্ত্রাসীরা জেনেই যায়, তবে যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে। কারণ সন্ত্রাসীরা যে কোনোভাবে মার্কিন রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করবে।’ যুক্তরাষ্ট্রের আকাশসীমায় যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা ঠেকাতে ব্যাপক নজরদারি থাকলেও সাবেক গোয়েন্দা প্রধানের এ ধরনের উদ্বেগ মার্কিন প্রশাসনকে নড়েচড়ে বসার সতর্কতা দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।বিবিসি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK