Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে রোল মডেল শেখ হাসিনা : জাতিসংঘের সামনে প্রবাসী বাংলাদেশীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: September 18, 2016 | 9:28 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে রোল মডেল শেখ হাসিনা’ লেখা বিরাট পোস্টার নিয়ে জাতিসংঘের সামনে মানববন্ধন করলেন প্রবাসী বাংলাদেশীরা। জাতিসংঘে জঙ্গিবাদ দমনে বাস্তবতার আলোকে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয় এ সময়। ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান ঐক্যবদ্ধভাবে’ স্লোগান সম্বলিত ব্যানার বহন করেন ১৭ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারিরা। ‘এলায়েন্স অব বাংলাদেশী আমেরিকান’ নামক একটি সংগঠন আয়োজিত এ কর্মসূচি থেকে জাতিসংঘ সাধারন অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগাম স্বাগত জানানো হয়। শেখ হাসিনা ১৮ সেপ্টেম্বর রোববার নিউইয়র্কে আসেন জাতিসংঘের চলতি ৭১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে।

‘সন্ত্রাসবাদ নির্মূলে বিশ্বব্যাপী সমম্বিত কর্মসূচী গ্রহনের সুবিধার্থে তিনি বাংলাদেশে সন্ত্রাসবাদ নির্মূলের গৃহীত নীতি-কৌশল ও সাফল্যের ধারাবিবরণী উপস্থাপন করবেন জেনে আমরা তাঁকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি’-বলেন হোস্ট সংগঠনের প্রধান ড. প্রদীপ রঞ্জন কর। এ মানববন্ধন থেকে বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে জাতিসংঘের সাধারন অধিবেশনে বিশ্বনেতারা মতৈক্যের ভিওিতে বিশ্বব্যাপী সমম্বিত কর্মপন্থা প্রনয়ন ও তা কার্যকর করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবী জানানো হয়। সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গণসচেনতা ও জনমত গড়ে তোলার আহবানও জানানো হয় ।

এ সময় সরকারী ও বেসরকরী পর্যায়ে ব্যবস্থা গ্রহনের প্রস্তাব উত্থাপন করে বলা হয়, ‘সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে পারিবারিক বন্ধন জোড়ালো ও সুশিক্ষা প্রদান, সঠিক ধর্মীয় অনুশাসন ও সৎ উপার্জন পারে নুতন প্রজন্মকে জঙ্গী মুক্ত রাখতে। শুধু বল প্রয়োগের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গীদের নির্মূল সম্ভব নয়। সন্ত্রাসী ও জঙ্গীরা যে আদর্শ লালন করে তা সার্বজনীন নয়।’ তাই সার্বজনীন আদর্শ দিয়েই রাজনৈতিক ভাবে জঙ্গী মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়।

ভ্রান্ত বিশ্বাস ও উগ্র মতবাদের অনুসারীরা কম্যুনিটিতে সংঘাতের মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধনকে ছিন্নভিন্ন করে আতংঙ্ক ও শঙ্কার পরিবেশ তৈরী করতে চায়। এহেন অবস্থায় বিবেকসম্পন্ন প্রতিটি মানুষকে সামাজিক সম্প্রীতির বন্ধন আরো জোরদার কল্পে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকল মানুষের মধ্যে সহযোগিতার দিগন্ত প্রসারের পদক্ষেপ গ্রহনের প্রস্তাব করা হয় এ কর্মসূচি থেকে।মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রবাসীরাই মূলত: এ কর্মসূচিতে অংশ নেন এবং তারা বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী, হিংসাত্মক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানবতা, সভ্যতা ও আগামী প্রজন্মের বসবাসের উপযুক্ত সুস্থ বিশ্বসমাজ প্রতিষ্ঠায় বিশ্বাসী সবাইকে জঙ্গী আর সন্ত্রাসের বিরুদ্ধে একত্রে লড়াইয়ের লক্ষ্যে জাতিসংঘকে সর্বসম্মত একটি সিদ্ধান্তে উপনীত হবার উদাত্ত আহবান জানানো হয়।
অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক খোরশেদ আনোয়ার বাবলু, কবি ও লেখক বেলাল বেগ, পেশাজীবী সমন্বয় পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, বাংলাদেশ ল’ সোসাইটির সভাপতি মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, আওয়ামী লীগ নেতা শফিকুল আলম, সোলায়মান আলী, সঙ্গীত শিল্পী সবিতা দাস, সিরাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকাসহ সন্ত্রাস বিরোধী স্লোগানের প্লেকার্ড হাতে অনুষ্ঠিত এ কর্মসূচি বিভিন্ন দেশের ক’টনীতিকদেরও দৃষ্টি কাড়ে। অনেকেই বাংলাদেশের সর্বশেষ অবস্থাও জানতে চান। একইসাথে, জঙ্গি দমনে বাংলাদেশ সরকারের গৃহিত কর্মসূচির নেপথ্য প্রক্রিয়া নিয়েও কৌতুহল প্রকাশ করেন। কর্মসূচি থেকে মহাসচিব বরাবরে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV