Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সবচেয়ে অর্থনৈতিক বৈষম্যের দেশ চীন : গবেষণা প্রতিবেদনের তথ্য

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: December 11, 2012 | 5:19 PM

সমাজতান্ত্রিক অর্থনীতির দেশ হিসেবে পরিচিত চীন এখন বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক বৈষম্যের দেশ। সম্পদের মালিকানা ও ভোগে ধনী-দরিদ্রের মধ্যে বিরাট ফারাকই দেশটিকে এই নেতিবাচক অবস্থানে পৌঁছে দিয়েছে। বেইজিংয়ের একটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপে এই তথ্য জানানো হয়। সার্ভে অ্যান্ড রিসার্স সেন্টার ফর চায়না হাউসহোল্ড ফাইন্যান্স নামের ওই প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে ‘গিনি কো-ইফিশিয়েন্ট’-এর (বৈষম্য পরিমাপের সাধারণ সূচক) উল্লেখ করে বলেছে, ২০১০ সালে চীনে এর মাত্রা ছিল দশমিক ৬১। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এ ধরনের পরিমাপের ক্ষেত্রে আশঙ্কাজনক মাত্রা হলো দশমিক ৪০। সে অনুযায়ী সূচকের ওই মাত্রা অনেক বেশি। শূন্য (০) সূচক উৎকৃষ্ট সমতা ও সূচক ১ সর্বগ্রাসী অসমতা পরিস্থিতির প্রতিনিধিত্ব করে। সাউথ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস এবং ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল রিসার্স প্রতিষ্ঠিত ওই গবেষণা প্রতিষ্ঠান বলেছে, ‘চীনে বর্তমানে পরিবারপ্রতি আয়ের ব্যবধান ব্যাপক। এখানে গিনি কো-ইফিশিয়েন্ট’ দশমিক ৬১, অসমতার এ সূচক বিশ্বে বিরল। প্রতিষ্ঠানটি চীনা কেন্দ্রীয় ব্যাংকের অধীনে কাজ করে থাকে। বিশ্লেষকেরা বলেন, ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য দেশটির সমাজতান্ত্রিক ধারার শাসকদের এক বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শাসকেরা গণমানুষের অসন্তোষ এড়াতে মনোযোগী হলেও যেকোনো সময় ১৩০ কোটি মানুষের দেশটিতে এটি সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। সূচক প্রকাশের বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সরকার এক দশকেরও বেশি সময় ধরে এ ধরনের কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি। ২০০০ সালে এ সূচক ছিল দশমিক ৪১২। ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে, দশমিক ৬১ সূচক নিয়ে চীন ১৬টি দেশের তালিকায় শীর্ষে রয়েছে। দ্য গ্লোবাল টাইমস সংবাদপত্র গতকাল সোমবার সর্বশেষ জরিপের ফলাফল প্রকাশ করেছে। পত্রিকাটি চীনের পরিস্থিতিকে ‘আশঙ্কাজনক’ বলেও উল্লেখ করেছে। এএফপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV