Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

সবচেয়ে উঁচু ভবন হবে সৌদি আরবে

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: April 17, 2011 | 1:12 AM

 ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণের পরিকল্পনা করছে সৌদি আরবের রাজপরিবার। এর উচ্চতা হবে এক মাইল। লিফটে করে এ ভবনের শীর্ষে উঠতে সময় লাগবে ১২ মিনিট। এ ভবন নির্মাণে ব্যয় হবে এক হাজার ২০০ কোটি পাউন্ড। কিংডম টাওয়ার নামে এ ভবনে থাকবে হোটেল, অফিস, অভিজাত অ্যাপার্টমেন্ট এবং শপিং সেন্টার। এক দশমিক ৬ কিলোমিটারের এ ভবন বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাই বুর্জ খলিফার চেয়ে দ্বিগুণ উঁচু। খবর এএনআই অনলাইনের।সৌদি রাজপরিবারের মালিকানায় কিংডম হোল্ডিং কোম্পানির অর্থায়নে জেদ্দায় এ ভবন নির্মিত হবে। এ ভবনের নকশা করছেন আদ্রিয়ান স্মিথ এবং গর্ডন গিল। বুর্জ খলিফার স্থাপত্য নকশাও করেছিল মার্কিন এ কোম্পানিটি। আকাশচুম্বী ভবন নির্মাণ বিশেষজ্ঞ এমারই পেতে পারে কিংডম টাওয়ার নির্মাণের ঠিকাদারি।আরব সাগরের তীরবর্তী জেদ্দা শহরের কেন্দ্রে নির্মিত হবে এ ভবন। বিশেষজ্ঞরা এ ধরনের ভবন নির্মাণের প্রতিযোগিতার সমালোচনা করেছেন। দ্য আর্কিটেক্ট জার্নালে বিশিষ্ট নকশাবিদ রোরি অক্লেটো বলেন, ‘আমরা কোথায় গিয়ে থামব।’ তিনি এ ধরনের চিন্তা-ভাবনা সেকেলে বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ