Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সবচেয়ে ক্ষুদ্র সেলফোন চার্জার

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: April 22, 2013 | 9:13 PM

মোবাইলের জন্য বিশ্বের ক্ষুদ্রতম চার্জারমোবাইলের জন্য বিশ্বের ক্ষুদ্রতম চার্জার I সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক প্রতিষ্ঠান ডেভোটেক ঘোষণা করেছে, তারা অত্যন্ত ক্ষুদ্র আকৃতির একটি সেলফোন চার্জার তৈরি করেছে। চার্জারটির নাম ‘ফুয়েল’। এটি আকৃতিতে একটি চাবির রিংয়ের এক-চতুর্থাংশ। চার্জারটি দৈর্ঘ্যে ১ দশমিক ৩ ইঞ্চি, উচ্চতা শূন্য দশমিক ৯ ইঞ্চি এবং প্রস্থ শূন্য দশমিক ৫ ইঞ্চি। প্রতিষ্ঠানটি বলেছে, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র সেলফোন চার্জার। চার্জারটি সহজেই যেকোনো চাবির রিংয়ের সঙ্গে অথবা ছোট একটি পকেটেও রাখা যাবে। মজার ব্যাপার হলো, ফুয়েল নামের এই চার্জারটি একবার চার্জ করলে কমপক্ষে এক মাস চার্জ ধরে রাখা যায়। তা ছাড়া এটির ব্যবহারও অত্যন্ত সহজ। শুধু পাওয়ার সুইচ খুলে সেলফোনের সঙ্গে সংযুক্ত করলেই চার্জ হয়ে যাবে। ক্ষুদ্র এই চার্জারটির মাধ্যমে চার্জ দিয়ে ২০ থেকে ৩০ মিনিট কথা বলা যায় এবং কয়েক ঘণ্টা স্ট্যান্ডবাই করে রাখা যায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জরুরি মুহূর্তে যখন আপনার কোথাও কল করার প্রয়োজন হবে, ই-মেইল পাঠাতে হবে কিংবা জিপিএস ব্যবহার করতে হবে এবং চলার পথে মানচিত্র খুঁজতে হবে, তখন ‘ফুয়েল’ আপনাকে খুব সহজেই সাহায্য করবে। জানা গেছে, চার্জারটির খুচরা মূল্য হবে ২৪ দশমিক ৯৯ মার্কিন ডলার।—ম্যাশঅ্যাবল, বিজনেস ইনসাইডার অবলম্বনে প্রদীপ সাহা/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV