সবচেয়ে ছোট সিলভারের কোরআন শরীফ তৈরি করে বিশ্ব রেকর্ড
ডেস্ক: সবচেয়ে ছোট সিলভারের কোরআন শরীফ তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন দুবাইভিত্তিক ইরানি শিল্পী রাইন আকবার খানজাদেহ। এ-৪ সাইজের চেয়েও ছোট দেড় শিট সিলভার পুরা কোরআন শরীফ অঙ্কন করেছেন তিনি। এটা শিল্পীর সর্বশেষ কাজ পবিত্র কোরআন শরীফ নিয়ে। এর আগে গত ১২ বছর তিনি বহু ডিজাইনে কোরআনের নকশা ও কপি তৈরি করেছেন। খানজাদেহ বলেছেন, ১২ বছর আগে তিনি সিদ্ধান্ত নেন পবিত্র কোরআন শরীফ ও ইসলামের খেদমত করে যাবেন। বর্তমানে ৩২ বছর বয়সী খানজাদেহ ২০ বছর বয়স থেকে কোরআনের শিল্পকর্ম তৈরি করছেন। তিনি খালি চোখে সাধারণ আকারের শব্দের চেয়ে ৩০ গুণ ছোট শব্দ লিখতে ও পড়তে পারেন। তার বিশ্বাস যত বেশি কোরআন নিয়ে কাজ করেন তিনি ততই তার চোখের আলো বৃদ্ধি পায়। খানজাদেহের সর্বশেষ করা কোরআনের ডিজাইনটি দু’টি সিলভার শিটে খোদাই করা। এটি তিনি তৈরি করেছেন ২৫ হাজার ছোট পাথর (জেমস্টোন) দিয়ে। যাতে ২০ ক্যারেট ডায়মন্ডের সঙ্গে ১০ ক্যারেট রুবি ও সমপরিমাণ নীলকান্ত মণি ব্যবহার করা হয়েছে। এই কোরআন শরীফটির ওজন ৬ কেজি। আগামী সপ্তাহে কুয়েত থেকে এটি উন্মোচন করা হবে। গত ১০ মাস প্রতিদিন ১০ ঘণ্টা করে কাজ করে এটি তৈরি করেছেন স্ব-প্রশিক্ষিত শিল্পী খানজাদেহ। এতে খরচ হয়েছে দেড় লাখ দেরহাম (প্রায় ৩৩ লাখ টাকা)। সব টাকা নিজের জমানো ফান্ড থেকে ব্যয় করেছেন শিল্পী। তিনি কোন স্পন্সর নেন নি। কারণ এতে ব্যবসায়িক মানসিকতা চলে আসে। যেটা শিল্পর পছন্দ নয়। তিনি বলেছেন আমাদের কোরআনকে সম্মান করা উচিত। একে টাকা বানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা ঠিক নয় বলেছেন গণিত ও কোরআনিক স্টাডিজে সম্মান ডিগ্রি নেয়া খানজাদেহ। এছাড়া কোরআন শরীফকে ২/১.৫ মিটার মাপেও কপি করেছেন। আর এসব কাজ কারও কোন রকম সহায়তা ছাড়া একাই করেছেন তিনি। খানজাদেহের কর্ম আরব আমিরাতের জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স ছাড়াও অনেক মুসলিম দেশের স্বীকৃতি পেয়েছে। সিলভারে করা সর্বশেষ ক্ষুদ্র কোরআন শরীফটিও কুয়েতসহ একাধিক মুসলিম দেশে প্রদর্শিত হবে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং