Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

সবচেয়ে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় পাকিস্তানের পরেই বাংলাদেশ:মার্কিন সাময়িকী ফরেন পলিসির সর্বশেষ বার্ষিক র‌্যাঙ্কিং

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: June 22, 2011 | 12:55 AM

ইউএসএনিউজ ডেস্ক:: বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্রের তালিকাতেই থেকে গেলো। প্রভাবশালী মার্কিন সাময়িকী ফরেন পলিসির সর্বশেষ বার্ষিক র‌্যাঙ্কিং এমনটাই নির্দেশ করছে। ৬০টি সবচেয়ে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পরেই বাংলাদেশ। মাঝে আছে মিয়ানমার। ফরেন পলিসি বলেছে, প্রতি পাঁচ জন বাংলাদেশীর মধ্যে দু’জনই দারিদ্র্যসীমার নিচে বাস করে। বাংলাদেশের পরিবেশের ঘড়ি টিক টিক ঘুরছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি শুধুমাত্র এক মিটার বাড়ে তাহলে, দেশটির ১৭ ভাগ এলাকাই পানির নিচে ডুবে যাবে।
ফরেন পলিসির ওয়েবসাইট মতে ২০১১ সালে ১৭৭টি দেশের ওপর সমীক্ষা চলে। সোমবার ওয়াশিংটনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। আল জাজিরা বলেছে, এবারের র‌্যাঙ্কিংয়ে কোন বিস্ময় নেই। উল্লেখ্য, র‌্যাঙ্কিং তৈরি করেছে ইউএস ফান্ড ফর পিস। গত বছরের তুলনায় বাংলাদেশ মাত্র একটি ধাপ সরেছে। ২০১০ সালে তার র‌্যাঙ্কিং ছিল ২৪। এবারে হয়েছে ২৫।
র‌্যাঙ্কিংয়ের হিসাবে পাকিস্তান ১২, মিয়ানমার ১৮, বাংলাদেশ ২৫, নেপাল ২৭, শ্রীলঙ্কা ২৯। সেই হিসাবে বাংলাদেশের চেয়ে নেপাল ও ভুটানও উন্নত অবস্থানে রয়েছে। তবে টপ টেনে আছে আফ্রিকা’র চাঁদ, সুদান, কঙ্গো, হাইতি, জিম্বাবুয়ে, আফগানিস্তান, মধ্য আফ্রিকান রিপাবলিক এবং ইরাক।
গতকাল নিউ ইয়র্ক ডেটলাইনে ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা পিটিআই ফরেন পলিসির সর্বশেষ র‌্যাঙ্কিংকে আগের মতোই ‘ভারতের প্রতিবেশীরা সবাই সবচেয়ে ব্যর্থ রাষ্ট্রের তালিকাভুক্ত’ হিসেবে চিত্রিত করেছে। পাকিস্তান সম্পর্কে ফরেন পলিসির সদ্য প্রকাশিত প্রতিবেদন বলেছে, ওয়াশিংটন নীতিনির্ধারক মহলে দেশটি দীর্ঘকাল ধরে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে বিবেচিত হয়ে আসছে। আর জাতিসংঘের মতে নেপাল হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে দরিদ্র দেশ। শান্তি প্রক্রিয়া সম্পন্ন ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশটির অবস্থা বদলাবে না। ইতিমধ্যে এমন লক্ষণ ফুটে উঠেছে যাতে মনে হবে মাওবাদীরা ধৈর্য হারাতে পারে এবং তারা পরিখা খনন করে ফের যুদ্ধে শামিল হতে পারে। শ্রীলঙ্কা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, গত বছরের পরিসংখ্যান মতে এই ইঙ্গিত মিলছে যে, প্রায় ৩ লাখ ২৭ হাজার ব্যক্তি এখনও বাস্তুচ্যুত রয়েছে। বিদ্রোহ দমন এখনও অনিশ্চিত। তবে সিংহলী অধ্যুষিত সরকার অতীত ভুলতে আগ্রহী বলেই মনে হচ্ছে।  মানবজমিন 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV