“সবার জন্য চাকুরী এবং হতাশামুক্ত কম্যুনিটি”-র প্রত্যাশায় নিউইয়র্কে জব সেমিনার
নিউইয়র্ক : এশিয়ার ৮ দেশীয় (বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, নেপাল, ভূটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ) প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) এর উদ্যোগে জ্যাকসন হাইটসে (৭১-২৪, রুজভেল্ট এভিন্যু, এর দোতলায়) ৯৬ তম জব সেমিনারটি অনুষ্ঠিত হয়। আই-টি-স্পেশালিষ্ট মীর্জা হুদা সভাপতিত্বে¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আসাল এর সহ সভাপতি মো: শাহ আহমেদ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন: রাজু মোবারক। সেমিনারটি পরিচালনা করেন আসাল কুইন্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট, আসাল জব সেমিনার কমিটির ডিরেক্টর, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটিতে জব সেমিনারের সফল রূপকার এবং কম্যুনিটির নিবেদিত প্রান সমাজকর্মী খান শওকত।
গত ৭ই মে নিউইয়র্কের এশিয়ান অধ্যূষিত এলাকা জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সেমিনারে শতাধিক পদে চাকুরীর তথ্য, ¯বল্পমূল্যে সরকারী বাসস্থান, স্পোকেন ইংলিশ এবং বিভিন্ন কারিগরী প্রশিক্ষন বিষয়ক তথ্য তুলে ধরা হয়। আগামী ১ মাস ব্যাপী নিউইয়র্কে যে সকল সরকারী চাকুরীতে (সিটি, ষ্টেট ও ফেডারেল) নিয়োগ দেয়া হবে এমন প্রায় ৬০ টা পদে আবেদনের তথ্য ছাড়াও নবাগতদের জন্য বেসরকারী পদে অফিস সেক্রেটারী, বেবী সিটার, লীভ ইন ন্যানি, মার্কেটিং সহকারী, বিক্রয় প্রতিনিধি, গ্রাফিক ডিজাইনার, কুক, ওয়েটার, পিজা ষ্টোরে কাজ, পোলট্রি ফার্মে কাজ, সহকারী কাউন্টারম্যান, টিউটর, সেলসম্যান, ক্যাশিয়ার, ডানকিন ডোনাটস – এ চাকুরী, রেস্টুরেন্ট ম্যানেজার, গ্যাস ষ্টেশনের জব, ফুটকার্টের জব, সাইড শেফ, তান্দুরীম্যান, স্যান্ডউহচ সেফ, সিকিউরিটি গার্ড, হেলথ কেয়ার এইড, ডেলিভারীম্যান, বিউটিশিয়ান, আইলেস লেডি, সহকারী ম্যানেজার, হটডগ ম্যান, ডেন্টাল ল্যাব সহকারী, আই-টি-স্পেশালিষ্ট, উইকেন্ড ওয়ার্কার, হাফেজ, ঈমাম, কুরান শিক্ষক, জায়রো ম্যান এমন প্রায় ৩০০ টি পদে আবেদনের তথ্য সহ পার্ট-টাইম জব, ফুলটাইম জব, ঘরে বসে চাকুরী ও ব্যবসা বিষয়ক বিভিন্ন তথ্য প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন নতুন নতুন আইন এবং নানাবিধ গণবিরোধী কার্যক্রমের কথা বলে ভয়-ভীতি তৈরী করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যাই বলুক এদেশ স্থিতিশীল থাকবে। তিনি বলেন: ইমিগ্রেশান বিষয়ে যুক্তরাষ্ট্র প্রবেশে বাধা দেয়া হলে (৭১৮)-৭৭৬-৩৭০০ নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, একটি সফল কম্যুনিটি গড়ে তোলার জন্য গত ৮-০২-২০০২ তাং থেকে “সবার জন্য চাকুরী এবং হতাশামুক্ত কম্যুনিটি”-র স্বপ্নে খান শওকত এই জব সেমিনারটি পরিচালনা করে আসছেন। এ আয়োজনের মাধ্যমে তিনি আমেরিকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির উপকারার্থে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী সংক্রান্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করেন। এই জব সেমিনারের মাধ্যমে অসংখ্য প্রবাসী তথ্য জেনে এবং নিজেদের যোগ্যতার পরীক্ষা দিয়ে ভালো বেতনের চাকুরী পেয়ে উপকৃত হয়েছেন। বিষয়টি কম্যুনিটির সকল পত্রিকা ছাড়াও মূলধারায়ও প্রশংসিত হয়েছে। আমেরিকার বিখ্যাত পত্রিকা নিউইয়র্ক টাইমস (১১-২৯-২০১৩), নিউইয়র্ক পোষ্ট (৯-০১-২০০৪) সহ বিভিন্ন পত্রিকায় জব-সেমিনার -এর উপর প্রশংসিত রিপোর্ট প্রকাশিতও হয়েছে। এপর্যন্ত গত ১৫ বছর যাবৎ জব সেমিনারের সহযোগিতায় প্রায় ৬ হাজার প্রবাসী চাকুরী পেয়েছেন, প্রায় ২,০০০ প্রবাসী স্পোকেন ইংলিশ শিখেছেন, প্রায় ২,০০০ জন প্রবাসী বেসিক কম্পিউটার শিখেছেন, প্রায় ৩০০ জন আই.টি সেক্টরে চাকুরী পেয়েছেন এবং প্রায় ২,০০০টি পরিবার স্বল্পভাড়ায় সরকারী বাসা পেয়ে উপকৃত হয়েছেন। স্বামী-স্ত্রী মিলে একত্রে যাদের বাৎসরিক আয় ৫০,০০০ ডলারের কম তারা প্রত্যেকেই স্বল্প ভাড়ায় সরকারী বাসা পেতে পারেন (আবেদকারীর গ্রীন কার্ড থাকতে হবে)। এ বিষয়ে ৩১১-এ ফোন করে বা অনলাইনে আবেদন করা যায়। সরকারী চাকুরীর তথ্য জানতে প্রতি শুক্রবার সাপ্তাহিক চীফ লীডার পত্রিকাটি পড়লে এ বিষয়ে তথ্য জানা যাবে। বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতা ইভ্যালুয়েশান করতে ম্যানহাটান-এর গে¬াব ল্যাঙুয়েজ সেন্টারে (ফোন: ২১২-২২৭-১৯৯৪) যোগাযোগ করা যেতে পারে। প্রতি সপ্তাহে সরকারী চাকুরীর পরীক্ষা-কেন্দ্র : ২ নং লাফায়েত ষ্ট্রিট (১৭ তলা), ম্যানহাটান অথবা ২১০ নং জোরালেমন ষ্ট্রিট (৪ তলা), ব্রুকলীন- এ পরীক্ষা দেয়া যায়। সরকারী চাকুরীর পরীক্ষার টেষ্ট বুক পেতে হলে নিকটস্থ সরকারী লাইব্রেরী অথবা সিভিল সার্ভিস বুক সপ : ৩৮ নং লিসটেনার্ড ষ্ট্রিষ্ট, ম্যানহাটন (ফোন: ২১২-২২৬-৯৫০৬)-এ যোগাযোগ করা যেতে পারে।
প্রধান অতিথি মো: শাহ আহমেদ উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এবছরে (২০১৭ সালে) অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী হবার জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানান। ৯৭ তম জব-সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন-২০১৭ তারিখে (৭১-২৪, রুজভেল্ট এভিন্যু, এর দোতলায়) অনুষ্ঠিত হবে। আসালের সদস্য হতে ইচ্ছুক অথবা জব সেমিনারে অংশ গ্রহণে আগ্রহীদেরকে আসাল কুইন্স চ্যাপ্টারের সভাপতির সঙ্গে (৯১৭)-৮৩৪-৮৫৬৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes