সব ফাঁস করে দেবেন মনিকা লিউনেস্কি!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে প্রণয়ের অন্তরঙ্গ কাহিনি নিয়ে এবার একটি বই লিখবেন ক্লিনটনের সাবেক প্রেমিকা মনিকা লিউনেস্কি। প্রেমকাহিনি থেকে শুরু করে তাঁদের দুজনের লেখা প্রেমপত্র ও ক্লিনটনের সঙ্গে যে আবেগঘন সময় কাটিয়েছেন তাঁর বিশদ বিবরণ থাকবে এই বইয়ে। ডেইলি মেইলের খবরে বলা হয়, বিল ক্লিনটনের ওপর প্রতিশোধ নিতেই ৩৯ বছর বয়সী মনিকা এই বই প্রকাশের চিন্তা করছেন। এই বইয়ের মাধ্যমে ক্লিনটনের সব গোপন তথ্যও ফাঁস করে দেবেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক মনিকার একটি ঘনিষ্ঠ ডেইলি মেইলকে জানিয়েছে, প্রকাশকেরা বইটি প্রকাশ করার জন্য মনিকাকে বেশ তাগাদা দিয়ে যাচ্ছেন। তবে, প্রকাশকদের সঙ্গে এসব বিষয়ে একটি বৈঠক করবেন তিনি। বৈঠকে চুক্তি ঠিকঠাক থাকলেই বইটি প্রকাশের অনুমতি দেবেন মনিকা। তবে এক্ষেত্রে বই প্রকাশের জন্য মনিকা ১২০ কোটি ডলার নেবেন। মনিকার ওই সূত্র আরও বলেছেন, বইটিতে এমন সব বিষয় থাকবে যা পড়লে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্বাস্থ্যের আবারও অবনতি হতে পারে। কারণ, সম্প্রতি ক্লিনটনের হূদ্যন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। বইটি প্রকাশিত হলে তা ক্লিনটনের ওপর মনিকার শুধু প্রতিশোধই হবে না, ক্লিনটনকে একরকম মেরে ফেলাই হবে। মনিকার ওই বন্ধুটি আরও বলেছেন, মনিকা এখন সামনের দিকে এগিয়ে যেতে চান। কিন্তু ক্লিনটনের স্মৃতি তাঁকে সব সময় তাড়িয়ে বেড়ায়। আর এ কারণেই এখনও তিনি একা রয়ে গেছেন। তিনি বলেন, প্রেসিডেন্টকে লেখা চিঠি যা আগে কেউ কখনো দেখেনি, সেসব চিঠি ওই বইটিতে অন্তর্ভুক্ত করা হবে। কীভাবে সে সময় ২২ বছর বয়সী একটি মেয়ে ক্লিনটনকে তাঁর স্ত্রী হিলারির (যাকে ক্লিনটন কোল্ড ফিস বলতেন) চেয়ে বেশি সুখ দিয়েছিল তারও রহস্য উন্মোচিত হবে ওই বইটিতে। মনিকা কীভাবে ক্লিনটনের কাছে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তারও বিবরণ ওই বইতে থাকবে থাকবে বলে জানা গেছে।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests