সব ভিসাতেই ওমরাহ পালন করা যাবে : সৌদি আরব
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : সৌদি আরব সব ধরনের ভিসায় ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে রোববার একথা জানিয়েছে সৌদি গ্যাজেট।

সৌদি গ্যাজেট এক প্রতিবেদনে জানায়, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা ও অন্য যেকোনো ধরনের ভিসাধারীরা সৌদি আরবে অবস্থানকালে ওমরাহ পালন করতে পারবেন। গত জুলাইয়ে ফেডারেল মন্ত্রিসভা ২০২৬ সালের হজ নীতি আনুষ্ঠানিক অনুমোদন করে।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় বিবৃতিতে উল্লেখ করে, ওমরাহ পালন সহজ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে । বিবৃতিতে আরও বলা হয়, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির সঙ্গে করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সর্বশেষ সংবাদ
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women