সমুদ্রের নীল জলে আবারো ভাসবে টাইটানিক, ইংল্যান্ড থেকে গন্তব্য নিউইয়র্ক

আগামী বছর থেকে টাইটানিক-২-এর নির্মাণ কাজ শুরু হবে। ঠিক টাইটানিকের আদলেই তৈরি হচ্ছে নতুন জাহাজ টাইটানিক-২। শুধু বাড়তি হিসাবে থাকবে সর্বাধুনিক প্রযুক্তি আর সূক্ষ্ম নিরাপত্তা ব্যবস্থা। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৬ সাল থেকে এটি সমুদ্রের নীল জলে ভাসবে।
ক্লিভ পালমের নামের অস্ট্রেলিয়ার এক বিশিষ্ট ধনকুবের নতুন করে টাইটানিক নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এজন্য তিনি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পা-নিকে দায়িত্ব দিয়েছেন। ঐতি-হাসিক টাইটানিক ডুবির একশো বছর পূর্তির দুই সপ্তাহ পরই তিনি এই ঘোষণা দিলেন।
জানা গেছে, আগামী বছর থেকে টাইটানিক-২-এর নির্মাণ কাজ শুরু হবে। ঠিক টাইটা-নিকের আদলেই তৈরি হচ্ছে নতুন জাহাজ টাইটানিক-২। শুধু বাড়তি হিসাবে থাকবে সর্বাধুনিক প্রযুক্তি আর সূক্ষ্ম নিরাপত্তা ব্যবস্থা। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৬ সাল থেকে এটি সমুদ্রের নীল জলে ভাসবে। অস্ট্রেলিয়ার খনি মালিক বিলিও-নিয়ার পালমের জানান, এটি দেখতে হবে একেবারেই টাইটানিকের মতো। রাজকীয়, বিলাসবহুল এবং সব ধরনের আরাম-আয়েশের ব্যবস্থা থাকবে এতে। কিন্তু আগের টাইটানিকের মতো নিরাপত্তা ব্যবস্থা এত দুর্বল হবে না। এটি হবে এ যুগের অত্যাধুনিক প্রযুক্তিসম্বলিত টাইটানিক জাহাজের আদর্শ উত্তরসূরী। যদিও পালমের এই জাহাজ নির্মাণের খরচের ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ। তিনি জানান, টাইটানিক টুর পরিচালনা এবং ক্রু টিমের দায়িত্ব থাকবে চীনা নেভির দক্ষ দল। এটি যাত্রা শুরু করবে ইংল্যান্ড থেকে আর গন্তব্য হবে নিউইয়র্ক। তিনি তার টাইটানিক-২ জাহাজটিকে সেই সব নির্মাণ শ্রমিক ও জাহাজ কর্মচারিদের জন্য উত্সর্গ করতে চান যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল ছিল টাইটানিক। যেটি ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে শুধু হাজারো মানুষের মৃত্যুই হয়নি, বরং অপমৃত্যু হয়েছে সেই সব শ্রমিক-কর্মচারির শ্রম ও স্বপ্নের।বিবিসি,ইত্তেফাক
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং