সমুদ্র পথে ও মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের এসাইলামের পথ বন্ধ, আওতায় বাংলাদেশিরাও
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : দালালকে মোটা অংকের অর্থ দিয়ে বিভিন্ন দেশ ঘুরে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বাংলাদেশিরা এখন থেকে এসাইলাম পাবেন না। তবে তারা যদি মেক্সিকোতে অবতরণের পর সেখানে এসাইলাম প্রার্থনা করে না পান তাহলে সে আবেদন বিবেচনা করবে যুক্তরাষ্ট্র।
গতকাল বুধবার বুধবার ট্রাম্প প্রশাসনের পক্ষে এই নির্দেশ দিয়েছে বুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট। সেন্ট্রাল আমেরিকা তথা হন্ডুরাস, সালভেদরিয়ান, গুয়াতেমালা এবং অপরাপর দেশের লোকজনকে দলে দলে যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকানোর অভিপ্রায়ে কয়েকমাস আগে ট্রাম্প প্রশাসনের জারিকৃত এই নির্দেশটি হাইকোর্ট স্থগিত করেছিল। অধিকতর শুনানি শেষে বুধবার সেই স্থগিতাদেশ উঠিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন যে, আমেরিকান সিলিভ লিবার্টিজ ইউনিয়নের দায়েরকৃত মামলাটি বিচারাধীন থাকাবস্থায় ট্রাম্পের নির্দেশ কার্যকর থাকবে। আর এই নির্দেশ বহাল হওয়ায় মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ারাই শুধু এসাইলাম থেকে বঞ্চিত হবে না, সমুদ্র পথে যারা ঢুকবে তারাও বঞ্চিত হবে বলে মানবাধিকার সংগঠকরা উল্লেখ করেছেন। যারা বিমান যোগে এয়ারপোর্টে অবতরণ করবে তারা এ বিধির আওতায় থাকবে না। সুপ্রিম কোর্টের বিপারপতি সনিয়া সটোমায়ার এবং বিচারপতি রুথ ব্যাডার গিন্সবার্গ অবশ্য এ রায়ের সাথে দ্বিমত পোষণ করেছেন। তারা মন্তব্য করেছেন, বহুদিনের একটি রীতি অনুযায়ী নিজ দেশে নিরাপত্তাহীনতার কারণে যারা নানা পথ ঘুরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতেন এবং স্থায়ীভাবে বসবাসের আবেদন করার সুযোগ ছিল, এখন সেটি রুদ্ধ হয়ে যাবে।
সাম্প্রতিক সময়ে ট্রাম্পের অভিবাসন বিরোধী মনোভাবের পক্ষে সুপ্রিম কোর্টের রুলিংয়ের এটি দ্বিতীয় ঘটনা। গত জুলাইতে প্রদত্ত এক রায়ে পেন্টাগণের আড়াই বিলিয়ন ডলারে মেক্সিকো সীমান্ত বরাবর উঁচু দেয়াল নির্মাণের পথ সুগম হয়েছে। গত বছরের শেষার্ধে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এমন কয়েকটি দেশের নাগরিকের যুক্তরাষ্ট্রে আসার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞাকে পুনর্বহাল করে একটি রায় দেয়া হয়েছে।
অভিবাসনের খ্যাতনামা আইনজীবী ও ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরী এ সংবাদদাতাকে জানান, গত কয়েক বছরে শত শত বাংলাদেশি মোটা অর্থের বিনিময়ে দালালের সহায়তায় মেক্সিকোতে প্রবেশের পর সুযোগ বুঝে জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকেই এসাইলাম চেয়েছে। এর বড় একটি অংশ ইতিমধ্যেই স্থায়ীভাবে বসবাসের অনুমতিও পেয়েছে। নতুন বিধির পরিপ্রেক্ষিতে মেক্সিকোতে ঢুকেই সে দেশে এসাইলাম প্রার্থনা করতে হবে। মেক্সিকো যদি সে আবেদন নাকচ করে তবেই তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারলে এসাইলামের আবেদন করার যোগ্য হবেন।
উল্লেখ্য যে, মেক্সিকোতে আদম পাচারকারি দালালদের দুই বাংলাদেশি সর্দার সম্প্রতি এফবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে। তাদেরকে টেক্সাসের কারাগারে রাখা হয়েছে এবং ফেডারেল কোর্টে বিচার শুরু হয়েছে। এ অবস্থায় বাংলাদেশের কেউ যেন দালালের খপ্পড়ে না পড়েন-সে পরামর্শ দিয়েছে আমেরিকা কমিউনিটির নেতৃবৃন্দ। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests