Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সম্পর্ককে গুরুত্ব দেন টুইটার প্রতিষ্ঠাতা

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: March 25, 2013 | 10:27 AM

টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি

টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি, পেশায় ওয়েব ডেভেলপার, অর্থ-বিত্তে কোটিপতি, নিজের একটা প্রতিষ্ঠানও রয়েছে। সব মিলিয়ে বিয়ের পাত্র হিসেবে যোগ্য। তার পরও কেন টুইটারের প্রতিষ্ঠাতা এই ৩৬ বছর বয়সেও অবিবাহিত রয়েছেন? সিএনএনের এক সাক্ষাত্কারে টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি এমন এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, গভীর সম্পর্কের প্রতি নিজের বিশ্বাসের কথাই। ওয়েব ডেভেলপার, প্রযুক্তি উদ্যোক্তা এসব পরিচয় ছাপিয়ে জ্যাক ডরসির বড় পরিচয়, তিনি টুইটারের প্রতিষ্ঠাতা। ২১ মার্চ সাত বছর অতিক্রম করেছে তাঁর প্রতিষ্ঠান টুইটার। ৩৬ বছর বয়সী কোটিপতি জ্যাক ডরসি এখনো অবিবাহিত। তাঁর একটি সাক্ষাত্কার নিয়েছে সিএনএন। সিএনএনের সাক্ষাত্কারে ডরসি জানিয়েছেন, তাঁর কাছে সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। ভালো সম্পর্ক গড়ে উঠবে এমন কারও খোঁজে রয়েছেন তিনি। ডরসি আরও জানিয়েছেন, তিনি বন্ধুদের গুরুত্ব দেন। আর ভালোবাসেন তাঁর কাজ। কাজের সঙ্গেই তাঁর অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়েছে। তিনি এখনো তাঁর জীবনকে উপভোগ করছেন। তাঁর কাছে সম্পর্কের গুরুত্ব ১০০%, সম্পর্ককে হতে হবে খাঁটি এবং গভীর।প্রথম আলো
একনজরে জ্যাক ডরসি
পরিচিতি: টুইটার প্রতিষ্ঠাতা বাসস্থান: যুক্তরাষ্ট্রের  সান ফ্রান্সিসকো পেশা: ওয়েব ডেভেলপার, প্রযুক্তি উদ্যোক্তা আর্থিক সম্পদের মূল্য: ১৩০ কোটি মার্কিন ডলার

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV