Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সম্পাদক পরিষদ গঠন : সভাপতি গোলাম সারওয়ার, মাহ্ফুজ আনাম সম্পাদক,কোষাধ্যক্ষ মতিউর রহমান চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: May 25, 2013 | 6:21 PM

সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার লক্ষ্যে ‘সম্পাদক পরিষদ’ (এডিটরস কাউন্সিল) নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
গত সোমবার ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকদের এক সভায় এই পরিষদ গঠন করা হয়। সভায় সর্বসম্মতভাবে সম্পাদক পরিষদের সভাপতি হয়েছেন সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম, কোষাধ্যক্ষ মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন ডেইলি ইনডিপেনডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম। অচিরেই গঠনতন্ত্র প্রণয়নসহ সংগঠনটির পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সম্পাদক পরিষদের অন্য সদস্যরা হলেন মাহবুবুল আলম (ইনডিপেনডেন্ট), আনোয়ার হোসেন (ইত্তেফাক), মতিউর রহমান (প্রথম আলো), রিয়াজ উদ্দিন আহমেদ (নিউজ টুডে), এ এম এম বাহাউদ্দীন (ইনকিলাব), এ এইচ এম মোয়াজ্জেম হোসেন (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), নূরুল কবীর (নিউ এজ), শ্যামল দত্ত (ভোরের কাগজ), ইমদাদুল হক মিলন (কালের কণ্ঠ), নঈম নিজাম (বাংলাদেশ প্রতিদিন), খন্দকার মুনীরুজ্জামান (সংবাদ), আলমগীর মহিউদ্দিন (নয়া দিগন্ত), মোস্তফা কামাল মজুমদার (নিউ নেশন), মোজাম্মেল হক (করতোয়া), এম এ মালেক (আজাদী) ও তসলিম উদ্দিন চৌধুরী (পূর্বকোণ)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV