সময়ের চেয়ে অ্যাপল পাঁচ বছর পিছিয়ে!
থ্রস্টেন হেইন্সের কাছে ব্ল্যাকবেরিই সেরা স্মার্টফোনIIIIIII
অনলাইন ডেস্ক : আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে যুগের চাহিদার সঙ্গে তাল মেলাতে পারেনি অ্যাপল। মন্তব্যটি ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্সের। সম্প্রতি হেইন্স অ্যাপল প্রসঙ্গে এক মন্তব্যে জানিয়েছেন, বর্তমান প্রযুক্তির চেয়ে পাঁচ বছর পিছিয়ে রয়েছে অ্যাপল। ১৮ মার্চ অস্ট্রেলিয়ায় ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন উদ্বোধন উপলক্ষে হেইন্স অ্যাপলকে ‘পুরোনো’ কোম্পানি বলেও মন্তব্য করেছেন। খবর টেলিগ্রাফ অনলাইনের। অবশ্য থ্রস্টেন হেইন্স অস্ট্রেলিয়ার ফিনানশিয়াল রিভিউকে দেওয়া সাক্ষাত্কারে প্রথম আইফোন উদ্ভাবনের জন্য কৃতিত্ব দিয়েছেন অ্যাপলকে। তবে তিনি মনে করেন, শুরুর এ সাফল্যের পর বর্তমানে নতুনত্বের খরায় ভুগছে অ্যাপল। তাঁর মতে, দ্রুত প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। এক সময় অ্যাপল নতুন কিছু এনে মানুষকে চমকে দিয়েছিল। কিন্তু উদ্ভাবনের গতির সঙ্গে তাল মেলাতে না পারলে নতুনত্ব থাকে না। অ্যাপলের বর্তমান প্রযুক্তি পাঁচ বছরের পুরোনো। অ্যান্ড্রয়েডের সমালোচনা করে হেইন্স বলেন, অ্যান্ড্রয়েডে নিরাপত্তা সমস্যা রয়েছে। ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন সম্পর্কে হেইন্স জানিয়েছেন, ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর জেড১০ স্মার্টফোনে এক লাখেরও বেশি অ্যাপ্লিকেশন যুক্ত করতে কাজ করছে ব্ল্যাকবেরি। নতুন অপারেটিং সিস্টেমনির্ভর ব্ল্যাকবেরি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে বলেই হেইন্স মত দিয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর দুটি নতুন মডেলের স্মার্টফোন উন্মুক্ত করেছে ব্ল্যাকবেরি। রিসার্চ ইন মোশন বা রিম নাম বদল করে এখন প্রতিষ্ঠানটির নামও ব্ল্যাকবেরি হয়েছে। ৪.২ ইঞ্চি মাপের জেড ১০ স্মার্টফোনটি টাচস্ক্রিন প্রযুক্তির আর ৩.১ ইঞ্চি মাপের কিউ১০ মডেলটির সঙ্গে রয়েছে ফিজিক্যাল বা বাহ্যিক কি-বোর্ড। ৩০ জানুয়ারি রিমের প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স এ মডেল উন্মুক্ত করেন এবং রিমের নাম বদলে ব্ল্যাকবেরি রাখার ঘোষণা দেন।প্রথম আলো
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections