সরকারি কার্যক্রম বন্ধ হওয়া এড়াতে এক মাসের ব্যয় বিলে স্বাক্ষর প্রেসিডেন্ট ট্রাম্পের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি কার্যক্রম বন্ধ হওয়া এড়াতে একটি সাময়িক ব্যয় বিলে স্বাক্ষর করেছেন বৃহস্পতিবার। মধ্যরাতে ফেডারেল তহবিল প্রদানের মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে সিনেট এক মাসের অর্থ ছাড়ের অনুমোদন দেয়ার পর তিনি এ বিলে স্বাক্ষর করেন। খবর এএফপি’র।
আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ফেডারেল কার্যক্রম সচল রাখতে স্বল্প মেয়াদি তহবিল প্রদানের অর্থ হচ্ছে ওয়াশিংটনে চরম উত্তেজনাপূর্ণ সময় চলাকালে ২০২০ অর্থ বছরের তহবিল পাসে ফের আরেকবার বিতর্ক করতে বাধ্য হবে কংগ্রেস।
কংগ্রেসে এ সপ্তাহের গোড়ার দিকে এটি অনুমোদনের পর কথিত চলমান প্রস্তাব সিনেটে ৭৪-২০ ভোটে পাস হয়।
কংগ্রেস দীর্ঘ মেয়াদি কোন চুক্তি করতে পারে না। ডেমোক্রেট ও রিপাবলিকানের আইনপ্রণেতা এটা নিয়ে কয়েকমাস ধরে আলোচনা করলেও অন্যান্য বিষয়ের মধ্যে মেক্সিকোর সাথে মার্কিন সীমান্তে ট্রাম্পের দেয়াল নির্মাণ পরিকল্পনায় তহবিল প্রদান প্রশ্নে রয়েছে তাদের মতপার্থক্য।
মার্কিন সীমান্ত নিরাপত্তা নিয়ে মতভেদের কারণে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় পর ট্রাম্পের শাসনামলে ইতোমধ্যে দু’বার সরকারি কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। ২০১৮ সালের শেষের দিক থেকে ২০১৯ সালের শুরুতে ৩৫ দিন বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests