Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সরকারি নির্দেশনা জারি : যুক্তরাষ্ট্রে প্রায় এক লাখ বাংলাদেশি বৈধতা পাচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: February 3, 2015 | 7:35 PM

অবৈধ অভিবাসীদের বৈধ করে নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশ বাস্তবায়নে সরকারি নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নির্দেশনায় বৈধভাবে বসবাসের আবেদন ফি ও আবেদনের নিয়মকানুন সার্কুলার হিসেবে প্রকাশ করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ কাগজপত্রহীন প্রায় এক লাখ বাংলাদেশি এই নির্বাহী আদেশের আওতায় বৈধভাবে থাকা ও কাজের সুযোগ পাচ্ছে। প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছরের ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রে সিটিজেন ও গ্রিনকার্ডধারী সন্তানের বৈধ কাগজপত্রহীন মা-বাবাদের বহিষ্কারের আদেশ বাতিল করেন। তাদের বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি দিতে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রয়োগ করেন তিনি। কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস এই নির্বাহী আদেশের বিরুদ্ধে সংশোধনী পাস করে। এর পরিপ্রেক্ষিতে গত রবিবার ওবামা আবারও ইমিগ্র্যান্টবিরোধী রিপাবলিকানদের বিলের বিরুদ্ধে ভেটো দেওয়ার হুমকি দেন। এর আগে স্টেট অব ইউনিয়ন ভাষণে ওবামা বলেন, সংশোধনীটি সিনেটে পাস হলে তিনি ভেটো দেবেন। আশা-নিরাশার দোলাচলে প্রায় অর্ধকোটি মানুষের হতাশা কাটিয়ে অবশেষে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নির্বাহী আদেশ কার্যকর করতে গত রবিবারই সার্কুলার প্রকাশ করে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনবিষয়ক আইনজীবী নাজমুল আলম গণমাধ্যমকে বলেন, নির্বাহী আদেশ নিয়ে সব ধরনের অনিশ্চয়তা কেটে গেছে। কংগ্রেসের হাউস ফরেন রিলেশনস কমিটির অন্যতম সদস্য কংগ্রেসওমেন গ্রেস মেংও আশার বাণী শোনান। বৈধ কাগজপত্রহীনদের আবেদনের বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। যুক্তরাষ্ট্রে মোট অবৈধ অভিবাসীর সংখ্যা প্রায় এক কোটি ২০ লাখ। তবে নির্বাহী আদেশের আওতাধীন হবে ৫০ লাখ অভিবাসী। যারা এবার বৈধভাবে কাজের অনুমতি পাবে। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন আইনজীবীদের তথ্য মতে, নিউ ইয়র্কসহ গোটা যুক্তরাষ্ট্রে পাঁচ থেকে ছয় লাখ বাংলাদেশি অবস্থান করছে। তাদের মধ্যে প্রায় এক লাখ রয়েছে বৈধ কাগজপত্রহীন। যারা এই নির্বাহী আদেশের আওতায় বৈধভাবে থাকা ও কাজের সুযোগ পাবে। কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV