Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

সরকারি বেতনের ১ ডলারও নেবেন না নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: November 12, 2016 | 10:54 AM

পিযুষ ভৌমিক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সদ্য নির্বাচিত রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প সরকারি বেতন না নেবার ঘোষণা দিয়েছেন। ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর নিউ হ্যাম্পসায়ারের রোচেস্টারে এক ইভেন্টে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি বেতন নেবেন না। এটা তার কাছে খুব বড় কোনো বিষয় না বলেও তিনি জানিয়েছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর টুইটারে একজন লোক ট্রাম্পকে বেতন নেবেন কিনা সে ব্যাপারে প্রশ্ন করলে ট্রাম্প জবাব দেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে ১ ডলারও নেবেন না বলে জানান।

এর আগে ১৯২৯ সালে নির্বাচিত প্রেসিডেন্ট হার্বার্ট হোবারের বিপুল পরিমাণ সম্পদ থাকার জন্য এবং ১৯৬১ সালে নির্বাচিত প্রেসিডেন্ট জন এফ কেনেডির পরিবারিক অবস্থা সচ্ছ্বল থাকার ফলে নিজেদের বেতন নানা চ্যারিটিতে দান করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের আইনানুসারে, নির্ধারিত সময়ব্যাপী প্রেসিডেন্ট তার কাজের জন্য ৪ লক্ষ ডলার মাসিক বেতন পাবেন, এর সঙ্গে ব্যয়বাবদ আরো ৫০ হাজার ডলালের ভাতা পাবেন।

ফোর্বসের মতে, শুক্রবার পর্যন্ত ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ ৩.৭ বিলিয়ন ডলার। এত সম্পদশালী একজন ব্যক্তির জন্য বেতন গ্রহণ করা অস্বাভাবিক না হলেও এই অর্থকে তিনি কোন ভালো কাজে ব্যবহার করতে পারেন কিনা

সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন ট্রাম্পের সমর্থকগন। ডেইলি মেইল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ