Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

সরকারের দু:শাসনে দেশ, গণতন্ত্র এবং মানুষের জীবন-যাত্রা বিপন্ন:নিউইয়র্কে যুবদলের সমাবেশে নজরুল ও নীরব

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: January 31, 2011 | 2:27 AM

 এনা : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব নিউইয়র্কে যুক্তরাষ্ট্র যুবদলের সমাবেশে ঢাকা থেকে টেলিফোনে প্রদত্ত বক্তব্যে বলেছেন, মহাজোট সরকারের দু:শাসনে দেশ,  গণতন্ত্র এবং মানুষের জীবন-যাত্রা বিপন্ন হয়ে পড়েছে। এ অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলনের বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে এ স্বৈরাচারি সরকারকে হঠাতে প্রবাসের যুব সমাজকেও ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

নেতৃদ্বয় বলেন, ১/১১ সরকারের প্রেতাম্মা হিসেবে কাজ করছে বর্তমান সরকার। সীমান্তে বাংলাদেশীদের পাখীর মত হত্যা করা হচ্ছে। কিন্তু সরকার প্রতিবাদ জানানোর সাহস পাচ্ছে না। কারণ তারা ভারতের তাবেদারী করার জন্যেই ক্ষমতায় বসেছে। ৩০ জানুয়ারি রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ১/১১ পরবর্তী দু:সময় হতে এখন পর্যন্ত চলমান আন্দোলনে যুক্তরাষ্ট্র যুবদলের কার্যক্রমের প্রামাণ্য দলিল হিসেবে ‘আন্দোলন’ নামক একটি ম্যাগাজিন প্রকাশ উপলক্ষে। একইসাথে বিএনপির চেয়ারপার্সন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষেও আলোচনা করা হয়।

 

 

 সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী এবং আলোচনায় অংশ নেন যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, বিএনপির সাবেক সহসভাপতি হাজী সোলায়মান ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহসভাপতি ইলিয়াস মাস্টার, সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, যুগ্ম সম্পাদক হেলালউদ্দিন, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট নাইম টুটুল, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, ফখরুল ইসলাম দেলোয়ার, আশরাফউদ্দিন ঠাকুর, তাজুল ইসলাম খান, বাংলাদেশ সোসাইটির সেক্রেটারী রানা ফেরদৌস চৌধুরী, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান প্রমুখ। ‘আন্দোলন’র সম্পাদনা করেছেন আবু সাঈদ আহমেদ এবং সার্বিক তত্বাবধানে ছিলেন জাকির এইচ চৌধুরী। বিগত ৪ বছরে যুক্তরাষ্ট্র যুবদলের  কার্যক্রমের উপর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের কাটিং স্থান পেয়েছে এই ম্যাগাজিনে। উল্লেখ্য যে, এর আগে যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক ও জাসাস সেক্রেটারী গোলাম ফারুক শাহীনের সম্পাদনায় ‘বিএনপির দুর্দিনের কান্ডারী’ নামক আরেকটি স্মরণিকা প্রকাশিত হয়েছে ১/১১ পরবর্তী চরম দুর্দিনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিভিন্ন কার্যক্রমের পেপার কাটিংয়ের সমন্বয়ে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তার বক্তব্যে উল্লেখ করেন, দুর্দিনে যারা কাজ করেছেন তাকে স্মরণীয় করে রাখতে যুবদলের এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এর ফলে সামনের দিনগুলোতে নেতা-কর্মীরা উৎসাহ পাবেন বর্তমান অপশাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন রচনায়।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV