সর্বকালের সেরা একাদশে নেই দুই রোনালদো!

সম্প্রতি সর্বকালের সেরা ফুটবল একাদশ তৈরি করেছে বিশ্বখ্যাত ফুটবল ম্যাগাজিন ‘ওয়ার্ল্ড সকার’। অথচ সেখানে জায়গা হয়নি ‘দুই রোনালদো’র! রিয়াল মাদ্রিদের গোলমেশিন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রাজিলের তিনবারের ফিফা বর্ষসেরা তারকা সিনিয়র রোনালদোর। ‘ওয়ার্ল্ড সকার’ ম্যাগাজিন বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিক ও ম্যানেজারদের ৪-৪-২ ফরমেশনের ভিত্তিতে একটি বিশ্ব একাদশ তৈরির প্রস্তাব দেয়। যার ভিত্তিতে প্রাপ্ত উপাত্ত থেকে ফুটবলের সর্বকালের সেরা বিশ্ব একাদশ তৈরি করে ওই ম্যাগাজিনটি। স্বাভাবিকভাবেই এই বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছেন সময়ের সেরা তারকা লিওনেল মেসি। টানা চারবারের ফিফা বর্ষসেরা এই আর্জেন্টাইন তার স্বদেশী ও অগ্রজ দিয়াগো ম্যারাডোনার সঙ্গে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। যদিও দেশের হয়ে এখনও তেমন কিছুই জিততে পারেননি লিও। সর্বকালের সেরা একাদশটির আক্রমণভাগে জায়গা হয়েছে ব্রাজিলের কিংবদন্তি ও বিশ্বফুটবলের সবচেয়ে নন্দিত তারকা পেলেরও। যেখানে তাকে সহায়তা করবেন ম্যারাডোনা, টোটাল ফুটবলের জনক জোহান ক্রুইফ, ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদান ও রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন ফুটবলার আলফ্রেড ডি স্টেফানো। একাদশটির ডিফেন্সে রয়েছেন ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপজয়ী তারকা কাফু ও পাঁচবারের ইউরোপিয়ান কাপজয়ী তারকা পাওলো মালদিনি। কাফু আগলাবেন ডান উইং। আর ইতালিয়ান মালদিনির দায়িত্ব থাকবে বাম উইং সামলানো। এই জোড়ের ঠিক সামনে সেন্ট্রাল ডিফেন্সে আছেন ইংল্যান্ডের হয়ে একমাত্র বিশ্বকাপজয়ী দলের সদস্য ববি মুর ও জার্মান কিংবদন্তি ফ্রেঞ্চ বেকেনবাওয়ার।
সর্বকালের সেরা এই একাদশের গোলবার সামলাবেন নতুন ইতিহাস সৃষ্টি করা সাবেক সোভিয়েত ইউনিয়নের গোলকিপার লেভ ইয়াসিন। যিনি ১৯৬৩ সালে প্রথম ও একমাত্র গোলকিপার হিসেবে ফিফা বর্ষসেরা তারকা হওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। ‘দুই রোনালদো’ ছাড়া এই একাদশে যে গুরুত্বপূর্ণ নামগুলোর জায়গা হয়নি, তারা হলেন—রবার্তো কার্লোস, জাভি হার্নান্দেজ, রোনালদিনহো, ইউসেবিও এবং জর্জ বেস্ট।
সর্বকালের সেরা ফুটবল একাদশ : ১. লেভ ইয়াসিন, ২. কাফু, ৩. পাওলো মালদিনি, ৪. ববি মুর, ৫. ফ্রেঞ্চ বেকেনবাওয়ার, ৬. আলফ্রেড ডি স্টেফানো, ৭. জোহান ক্রুইফ, ৮. জিনেদিন জিদান, ৯. দিয়াগো ম্যারাডোনা, ১০. পেলে, ১১. লিওনেল মেসি।আমার দেশ

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’