Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

সর্বশেষ বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি পাসপোর্টের ৫ ধাপ অবনতি

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: October 10, 2018 | 2:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সর্বশেষ বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশি পাসপোর্টের ৫ ধাপ অবনতি হয়েছে। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুসারে, বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট বিশ্বের শততম শক্তিশালী পাসপোর্ট। পূর্বে বাংলাদেশ ৯৫তম অবস্থানে ছিল। এবার শততম অবস্থানে বাংলাদেশের সঙ্গে রয়েছে লেবানন, ইরান ও কসোভো। এসব দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৪১টি দেশে প্রবেশ করতে পারেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারসের রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। ২০১৭ সালে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ছিল ৯৫তম। তখন বাংলাদেশের পাসপোর্টধারীরা ৩৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পেতেন। এবারের রিপোর্টে ৯৫ অবস্থানে রয়েছে বুরুন্ডি। দেশটির পাসপোটধারীদের ৪৬টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে। রিপোর্ট অনুসারে, বর্তমান বিশ্বে জাপানের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই বিশ্বের ১৯০টি দেশে প্রবেশ করতে পারেন। গত বছর জাপান ৫ম অবস্থানে ছিল। পূর্বের র‌্যাঙ্কিংয়ে ৪র্থ অবস্থানে থাকা সিঙ্গাপুর এবার দ্বিতীয় স্থানে উন্নীত হয়েছে। বর্তমানে সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার পান। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়া। এই দেশগুলোর ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশের পাসপোর্টই র‌্যাঙ্কিংয়ে ৫ম অবস্থানে রয়েছে। 
র‌্যাঙ্কিংয়ে সবার শেষে রয়েছে আফগানিস্তান ও ইরাক। ১০৫তম অবস্থানে  থাকা এই দেশগুলোর পাসপোর্টধারীদের ৩০টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে।
হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতি বছর শক্তিমত্তার দিক দিয়ে বিশ্বের সব দেশের পাসপোর্টের র‌্যাঙ্কিং প্রকাশ করে। মূলত, কোন দেশ কতটি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পায়, তার ভিত্তিতেই এ র‌্যাঙ্কিং করা হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যের জোগান দেয় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ