Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সর্বোচ্চ দরিদ্রতার পথে যুক্তরাষ্ট্র : কারণ দুর্বল অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা খাতে সরকারের অর্থ ব্যয়ের পরিমাণ কমানো

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: July 25, 2012 | 4:20 AM

ডেস্ক: যুক্তরাষ্ট্রের দরিদ্রতার হার ১৯৬০’র দশকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার কাছাকাছি রয়েছে। দেশটিতে বর্তমানে অনেক শ্রেণীর মানুষের মধ্যে দরিদ্রতা ছড়িয়ে পড়ার বিষয়টি রেকর্ড পর্যায়ে রয়েছে। আর এর কারণ হচ্ছে দুর্বল অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা খাতে সরকারের অর্থ ব্যয়ের পরিমাণ কমানো। পার্টটাইম কাজ করে বা সিজিন্যাল কাজ করে এমন মানুষ ও গ্রামাঞ্চলের মানুষ আরও বেশি দরিদ্র হচ্ছে। বার্তা সংস্থা এপি’র এক অনুসন্ধানে ২০১১ সালে করা আদমশুমারি ও গৃহগণনার রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে এই তথ্য। এ বছরের নভেম্বর মাসে মার্কিন নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগের স্পর্শকাতর সময়ে এই শুমারির ফলাফল প্রকাশ করা হবে। এপি অনেক অর্থনীতিবিদ, থিঙ্ক ট্যাঙ্ক ও শিক্ষাবিদদের কাছ থেকে ইন্টারভিউ নেয়। এতে বেরিয়ে আসে যে দরিদ্রতার হার ২০১০ সালের ১৫.১ ভাগ থেকে বেড়ে ২০১১ সালের শুমারিতে ১৫.৭ ভাগে পৌঁছতে পারে। অনেকে আশঙ্কা করেছেন, এই অঙ্ক যদি আর ০.১ ভাগও বাড়ে তবে সেটা অর্ধশতাব্দী পর সর্বোচ্চ পর্যায়ে গিয়ে দাঁড়াবে। ১৯৮৩ সালে সর্বশেষ ১৫.২ ভাগ ছিল দরিদ্রতার হার। ১৯৫৯ সালে সর্বোচ্চ দরিদ্রতার হার ২২.৪ ভাগ ছিল। এর পর থেকে সরকারের বিভিন্ন প্রচেষ্টায় এই সংখ্যা নিচের দিকে যেতে থাকে। বিশ্লেষকেরা ধারণা করছেন, গত বছর যুক্তরাষ্ট্রে ৪ কোটি ৭০ লাখ বা প্রতি ৬ জনে ১ জন লোক দরিদ্র ছিলেন। আর এর কারণ হচ্ছে বেকারত্ব। যেখানে ২০১০ সালের বেকারত্ব হার ৯.৬ থেকে উন্নতি করে ২০১১ সালে ৮.৯-তে নেমে এসেছে। অথচ কর্মজীবী মানুষের সংখ্যার হার আগের মতোই রয়ে গেছে। যার অর্থ হচ্ছে হতাশ মানুষ কাজ খোঁজাই ছেড়ে দিয়েছে। বর্তমানে শহরতলির মানুষের মধ্যে দরিদ্রতার হার সর্বোচ্চ ১১.৯ ভাগ রয়েছে। এই সংখ্যা ২০১১ সালের শুমারিতে বাড়বে। ২০১০ সালে পার্টটাইম চাকরীজীবীদের মধ্যে দরিদ্রতা ছিল ১৫ ভাগ। এটাও বাড়বে বলে ধারণা করছেন অর্থনীতিবিদেরা। শিশু দরিদ্রতাও ২০১০ সালের ২২ ভাগ থেকে ২০১১ সালে বাড়বে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV