Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

সস্তায় স্বাস্থ্যসেবা পেতে ভারত যেতে হবে না:অবকাঠামো ও চিকিৎসাখাতে ব্যয় সঙ্কোচন আলোচনায় ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: April 20, 2011 | 10:38 PM

ইউএসএনিউজ ডেস্ক: সস্তায় স্বাস্থ্যসেবা পেতে কাউকে এখন আর ভারত যেতে হবে না। গতকাল ওয়াশিংটনের পাশেই নর্দানা ভার্জিনিয়া কমিউনিটি কলেজের এক আলোচনা সভায় অবকাঠামো ও চিকিৎসাখাতে ব্যয় সঙ্কোচন আলোচনায় ওবামা এ কথা বলেন। ওবামা বলেন, আমরা ঘাটতি কমালাম কি-না সেটা প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে আমরা কীভাবে সে ঘাটতি কাটিয়ে উঠব। তিনি বলেন, আমাদের সামাজিক নিরাপত্তা বলয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিকিৎসা সহায়তা। আমার কথা হচ্ছে, কম খরচে চিকিৎসা পেতে আপনাদের ভারত যেতে হবে না।
অভিবাসন আইন সংস্কারের আহ্বান ওবামার : মার্কিন অভিবাসন আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার এবং নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে এ আহ্বান জানান তিনি। এতে ওবামা বলেন, আমাদের অভিবাসন ব্যবস্থায় যেসব দুর্বলতা রয়েছে তা ঠিক করার জন্য কংগ্রেসে আইন পাস করতে হবে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, বৈঠকে ওবামা বলেন, আইন করার পাশাপাশি সীমান্তে আমাদের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট এ সময় গত ডিসেম্বরে হাউস অব রিপ্রেজেন্টেটিভে ড্রিম অ্যাক্ট পাস করার পরও তা সিনেটে উত্থাপনের জন্য অসন্তোষ প্রকাশ করেন।এএফপি
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV