Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

সহিংসতা কাম্য নয়- মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: May 7, 2013 | 2:26 AM

 কূটনৈতিক রিপোর্টার: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে যে কারও মত প্রকাশের অধিকার রয়েছে। তবে কোন অবস্থাতেই সহিংসতা কাম্য নয়। যুক্তরাষ্ট্র সব সময় সহিংসতা বিরোধী বলেও জানান রাষ্ট্রদূত। চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে রোববার মধ্যরাতে হেফাজত হটাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন। গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ড্যান মজিনা। এ সময় তিনি সব রাজনৈতিক বিরোধ নিষ্পত্তিতে আবারও সংলাপের তাগিদ দেন। সংঘাত-সংঘর্ষ পরিহার ও আসন্ন নির্বাচনকে অবাধ-সুষ্ঠু, গ্রহণযোগ্য বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের এখনই সময় বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত। পররাষ্ট্র সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক প্রসঙ্গে ড্যান মজিনা বলেন, আগামী ২৬শে মে অনুষ্ঠেয় ‘ঢাকা-ওয়াশিংটন পার্টনারশিপ ডায়ালগ’ প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ওই ডায়ালগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমান আর বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। উভয়ের তরফে আসন্ন ডায়ালগকে অত্যন্ত গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের গার্মেন্ট শিল্প, যুক্তরাষ্ট্রের বাজারে এ দেশের তৈরি পণ্যের জিএসপি সুবিধা, শিল্প কারখানায় শ্রমিকদের নিরাপত্তা, ধস কিংবা অগ্নিকাণ্ড রোধ, শ্রমিক বান্ধব কর্মপরিবেশসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়েই আলোচনা হবে। দু’দিনের ডায়ালগের প্রথম দিন হবে ওয়ার্কিং সেশন। আর দ্বিতীয় দিনে প্লিনারি সেশন অনুষ্ঠিত হবে। গত বছর তৎকালীন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিনটনের ঢাকা সফরকালে দ্বিপক্ষীয় পার্টনারশিপ ডায়ালগের রূপরেখা সাক্ষরিত হয়। দু’পররাষ্ট্র মন্ত্রীর সই করা ওই রূপরেখার আলোকে ওই বছরের সেপ্টেম্বরে প্রথম ডায়ালগ ওয়শিংটনে অনুষ্ঠিত হয়। সেই সময়ের সিদ্ধান্ত মতে এবার ঢাকায়  দ্বিতীয় ডায়ালগের আয়োজন চলছে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV