‘সহিংস জিহাদ ষড়যন্ত্র’ বাংলাদেশি তরুণকে এফবিআইর আটক
২৩ বছর বয়সী বাংলাদেশী বংশদ্ভুত রাহাতুল আশিকিম খানকে গত মঙ্গলবার বিদেশের মাটিতে সন্ত্রাসী তৎপরতা ও হিংসাত্মক জিহাদ অংশ নেওয়ার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন দৈনিক লসএঞ্জেলস টাইমস ১৮ জুন এই খবর ছেপেছে।
অস্টিনের আরেকটি ওয়েবসাইট বলেছে, এফবিআই জানতে পেরেছিল যে, আশিকিম সোমালিয়ার আলকায়েদা সহযোগী আল শাবাবের সঙ্গে যোগাযোগ স্থাপনে পাসপোর্ট এবং সম্ভাব্য রুট নিয়ে আলোচনা করেছিলেন। অস্টিনেও তার সঙ্গে এক এববিআই এজেন্টের বৈঠক হয়। আর তখন আশিকিম বলেন যে, বিদেশে মিশন সফল করতে তিনি একজন সহচরকে নিয়োগ দিতে চান। আর এবিষয়টি কেবল তারই জানা আছে। উল্লেখ্য যে, ২০১২ সালের অক্টোবরে এফবিআই এক স্টিং অভিযান চালিয়ে ২১ বছর বয়সী নাফিসকে গ্রেপ্তার করেছিল। নাফিস ১০০০ পাউন্ডের গাড়ি বোমা দিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল।
মার্কিন অ্যাটর্নি জেনারেল রবার্ট পিটম্যান এক বিবৃতিতে বলেছেন, টেক্সাসের জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্স এবং এফবিআই দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়ে এই দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আনতে সক্ষম হয়েছে। যদিও তা পৃথক ঘটনা।
আশিকিম ২০০২ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। তিনি অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ফুল টাইম ছাত্র হিসেবে অধ্যায়নরত ছিলেন। আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে তিনি একটি অনলাইন চ্যাটে অংশ নিতেন। এর মাধ্যমে তিনি সন্ত্রাসী কাজে অংশ নিতে লোক বাছাই করতেন। একজন ইনফরম্যান্টের সঙ্গে যোগাযোগকালে ২০১১ সালে এটা তাকে করতে দেখা যায়। সেই থেকে এফবিআই পিছু নেয় তাঁর। অশিকিম ওই ইনফম্যান্টকে বলেন যে, দুর্বল ও অভাগা বাঙ্গালি জেহাদকে ভয় পায়। বাঙ্গালিদের এই দুর্গতি দেখে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে। আশিকিমের কথায়, বাঙ্গালি জিহাদকে ভালোবাসে না। বাঙ্গালি জিহাদের জন্য রক্ত দিতে জানে না। মার্কিন আদালতে পেশ করা নথিতে এসব কথা বর্ননা করা হয়েছে।
উলফ সম্পর্কে আদালতকে জানানো হয়েছে যে, ২০১৩ সালের আগস্টে উলফের স্ত্রী একজন আ-ারকাভার এফবিআই এজেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনিই এজেন্টকে বলেন যে, তিনি ও তার স্বামী একটি সহিংস জিহাদে অংশ নিতে সংকল্পবদ্ধ হয়েছেন। উলফ সিরিয়ায় ঝাঁপিয়ে পড়তে একেবারেই উতলা হয়ে পড়েছেন। তিনি তার দ্বীনের(ধর্ম) জন্য জীবন দিতে প্রস্তুত। কোনো কিছুর জন্য, কারো জন্য তিনি রক্ত দিতে রাজি আছেন। আরেক জন আন্ডারকাভার এফবিআই এজেন্টকে উলফ তাঁর বিদেশ সফরের পরিকল্পনা আলোচনা করেছিলেন। ওই বছরের জানুয়ারি মাসে উলফ জানতে পারেন যে, আল কায়েদা সিরিয়ায় মাটিতে বসে বিদেশী দ্বীনি ভাইদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। এরপর তাদেরকে প্রত্যেকের নিজ নিজ দেশে জিহাদ সংঘটন করতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরপরপরই একজন এফবিআই এজেন্ট সিরিয়ার বিদেশী যোদ্ধাদের একটি ভিডিও ইউটিউিব দেখেন। আর সেই ভিডিওতে তিনি উলফ দম্পতিকেও লক্ষ্য করেন।
লস এঞ্জেলস টাইমস বলেছে, তাসকিন ও উলফের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাদের প্রত্যেকের অনধিক ১৫ বছর জেল এবং সর্বোচ্চ আড়াই লাখ পাউন্ড জরিমানা হতে পারে।
টেক্সাসের রাউ-রকের পিবলস্টোনট্রেইলের একটি বাড়িতে থাকতেন আশিকিম। এফবিআই এজেন্টরা যখন তাঁকে গ্রোপ্তারে অভিযান চালান তখন সেই দৃশ্য ভিডিও করেন তার এক প্রতিবেশী। নাম প্রকাশ না করার শর্তে তিনি ওই ভিডিও ক্লিপ কেএক্সএএনকে সরবরাহ করেন। আশিকিমকে তার বাড়ি থেকে এবং উলফকে বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয়। উলফ জর্জ বুশ হিউস্টন বিমানবন্দর থেকে ইউরোপের একটি দেশে পাড়ি জমাচ্ছিলেন।
মার্কিন অ্যাটর্নি জেনারেলের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, সহিংস জিহাদ সংঘটনসহ বিদেশে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য লোক নিয়োগের প্রক্রিয়ায় তিনি অন্যদের সঙ্গে চক্রান্তে লিপ্ত হয়েছিলেন। উলফের বিরুদ্ধে আনা পৃথক অভিযোগে বলা হয়, সিরিয়ার জঙ্গি তৎপরতায় সহযোগিতা দিতে তিনি মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনা করেছিলেন। তাস
সেন্ট্রাল টেক্সাস জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্স উভয়ের গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেয়। তারা উভয়ের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতায় মেটেরিয়াল সাপোর্ট বা বস্তুগত সমর্থন প্রদানের অভিযোগ এনেছে বলে ১৮ জুন লস এঞ্জেলস টাইমস খবর দিয়েছে। ২০১৩ সালে উলফ একজন আ-ারকাভার এফবিআই এজেন্টকে বলেছিলেন, তিনি কারো জন্য বা কোনো কিছুর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন। মার্কিন জেলা আদালতে দায়ের করা কেন্দ্রীয় সরকারের অভিযোগপত্রে একথা উল্লেখ করা হয়েছে।
আশিকিমের গ্রেপ্তারের খবরে তার প্রতিবেশী কেনেথ ম্যাকনাইট অবশ্য বিস্মিত। তিনি বলেন, গত অক্টোবরে আমরা তার নেইবারহুডে এসেছি। তাকে সবসময় দিলদরিয়া এবং চমৎকার ব্যবহারের মানুষ হিসেবে দেখেছি। সাধাসিধে একটি ছেলে। তার আচার ব্যবহার কিংবা তার ঘরে কখনও সন্দেহভাজন কারো যাতায়ত চোখে পড়েনি।মানবজমিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী