সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক
ডেস্ক: ওয়ার্ক পার্মিট দেয়ার আগে সাংবাদিকদের প্রশিক্ষণ দেবে চীন কর্তৃপক্ষ। সরকারি মিডিয়া এজেন্সির রূপরেখায় পরিচালিত এ প্রকল্পের অধীনে কমপক্ষে আড়াই লাখ সাংবাদিক কর্মক্ষেত্রে এ প্রশিক্ষণের সুযোগ পাবেন। গণমাধ্যম বিষয়ক প্রশাসন বৃহস্পতিবার জানিয়েছে, সংবাদপত্র, বার্তা সংস্থা, টিভি স্টেশন এবং অন্য যাবতীয় গণমাধ্যমের সব কর্মচারী এ প্রকল্পের আওতাভুক্ত। প্রশিক্ষণটি সবার জন্য বাধ্যতামূলক, যা তিন মাসব্যাপী চলবে। বর্তমানে প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানে নিজ কর্মচারীদের জন্য নিজস্ব প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। দেশটির সরকার এখন সমন্বিত একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যা বিনামূল্যে দেয়া হবে। সংবাদকর্মীদের এখন প্রেস কার্ড অথবা ওয়ার্ক পার্মিট পেতে হলে প্রশিক্ষণ শেষে একটি পরীক্ষায় পাস করতে হবে। প্রশিক্ষণে ৬টি বিষয়ের ওপর প্রাধান্য দেয়া হবে। এর মধ্যে রয়েছে সমাজতন্ত্র, সাংবাদিকতার মার্কিস্ট দৃষ্টিভঙ্গি, সাংবাদিকতার মূল্যবোধ, আইনকানুন, সংবাদ একত্রীকরণ ও সম্পাদনা করার নিয়মাবলি এবং মিথ্যা তথ্য পরিহারে করণীয় বিষয়বস্তুগুলো।মানবজমিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী