সাংবাদিকদের পাথর ছুড়লেন ম্যারাডোনা

প্রায়ই স্বভাবসুলভ কাণ্ড করে পত্রিকার শিরোনাম হন ম্যারাডোনা। কাউকে তীব্রভাবে মৌখিক আক্রমণ, কাউকে শারীরিক আঘাত করে। কিন্তু এবার একটু বেশিই করে ফেলেছেন তিনি। সাংবাদিকদের লাথি ও পাথর ছুড়ে মেরেছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা! স্থানীয় এক পত্রিকার বরাত দিয়ে জিনহুয়া জানিয়েছে, সাবেক বান্ধবী ভেরোনিকা ওসেদা ও তাদের তিন মাস বয়সী সন্তানকে দেখতে আর্জেন্টিনা এসেছেন ম্যারাডোনা। সঙ্গে ছিলেন ২২ বছর বয়সী বর্তমান বান্ধবী রোসিও ওলিভা। কিন্তু এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পরই তাকে ঘিরে ধরেন সংবাদমাধ্যম কর্মীরা। সাংবাদিকরা তাকে প্রশ্নের বর্ষণে ভেজানোর চেষ্টা করলেও তাদের এড়িয়ে যান তিনি। তাতেও ছাড় পাননি ম্যারাডোনা। যাত্রাপথে তার গাড়িকে অনুসরণ করতে থাকে নাছোড়বান্দা সাংবাদিকরা। তখনই চটে বসেন ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই ফুটবলার। গাড়ি থামিয়ে সাংবাদিকদের উদ্দেশে পাথর ছুড়তে থাকেন তিনি। শুধু তা-ই নয়, এক ফটোগ্রাফারকে লাথিও মারেন তিনি। উল্লেখ্য, সাবেক বান্ধবীর সঙ্গে সম্পর্কের আগে ক্লাউডিয়া ভায়াফানেকে বিয়ে করেছিলেন ম্যারাডোনা। সেই ঘরে দুটি কন্যাসন্তান রয়েছে। এরা হলেন দালমা ও গিয়ান্নিনা। এছাড়া আরও দুটি সন্তান থাকলেও তাদের কখনও স্বীকার করেননি ম্যারাডোনা। তবে আদালতের রায়ে তাদের বাবা হিসেবে চিহ্নিত হয়েছেন তিনি।আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’