Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

সাংবাদিকরা আচরণবিধি না মানলে আদালতে যাবো, শালীন আচরণ না করলে সংবাদ সম্মেলন বর্জন : প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: November 17, 2018 | 5:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এবার প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের ওপর বেজায় চটেছেন। সাংবাদিকরা শালীন আচরণ না করলে সংবাদ সম্মেলন বর্জন এবং আচরণবিধি না মানলে আদালতে যাবার হুমকি দিয়েছেন ট্রাম্প। সিএনএন সাংবাদিক জিম আকস্টার হোয়াইট হাউসে প্রবেশ পাস ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন ডিসি আদালত। এক সংবাদ সম্মেলন চলাকালে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রামেপর সঙ্গে তর্ক করলে ওই সাংবাদিকের পাস বাতিল করা হয়। বিবিসির খবরে বলা হয়, ডনাল্ড ট্রামপ আদালতের রায়কে কোনো বড় বিষয় নয় বলে মন্তব্য করেছেন। ট্রামপ বলেন, সাংবাদিকদের অবশ্যই ব্যবহার ভালো করতে হবে। আমার কর্মকর্তারা সাংবাদিকদের আচরণ বিষয়ক বিধি লেখার কাজ করছেন। এই নিয়মবিধি তাদেরকে মেনে চলতে হবে। এসময় ট্রামপ হুঁশিয়ারি দেন, যদি সাংবাদিকরা এ আচরণবিধি না মানে তাহলে আমি আদালতে যাবো এবং জিতবো। কিন্তু তারও আগে আমি সংবাদ সম্মেলন বর্জন করবো, যেটা আপনারা পছন্দ করবেন না। আপনি চাইলেই একসঙ্গে তিন চারটা প্রশ্ন করতে পারেন না। শালীনতার চর্চা করতে হবে আপনাদের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ