সাংবাদিক গোলাম সারওয়ার স্মরণে লসএঞ্জেলেস লিটল বাংলাদেশ প্রেসক্লাব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে প্রয়াত সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের প্রথম মৃত্যুবার্ষিকীতে শোক সভা ও দোয়া মাহফিল অনুস্ঠিত হয়েছে। লসঅ্যাঞ্জেলেসে লিটল বাংলাদেশ প্রেসক্লাব এই কর্মসূচীর আয়োজন করে গত শনিবার। লসঅ্যাঞ্জেলেস সিটির বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কাজী মশহুরুল হুদা। গোলাম সারওয়ারের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন লস অ্যাঞ্জেলেসস্থ বাংলাদেশের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা। তিনি বলেন কিংবদন্তি সাংবাদিক গোলাম সারওয়ার ছিলেন সাংবাদিকতার এক অনন্য প্রতিষ্ঠান। তাঁর মৃত্যুতে জাতি এক ক্ষণজন্মা গুণীজন হারিয়েছে যা পূরনীয় নয়।
প্রেসক্লাব সাধারন সম্পাদক, এটিএন বাংলা ও দৈনিক সমকাল প্রতিনিধি লস্কর আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন প্রয়াত গোলাম সারওয়ারের জামাতা বিশিষ্ট ব্যবসায়ী মিয়া আবদুন নাঈম হাবিব, কমিউনিটি নেতা ও সমাজসেবক শেখ গোলাম এহিয়া, প্রেস ক্লাব প্রধান উপদেষ্টা ও বিশিস্ট ক্রীড়া সংগঠক এম কে জামান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক ডা: রবিআলম, সহ সভাপতি নাজমুল হাসান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার সাধারন সম্পাদক রানা হাসান মাহমুদ, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ সভাপতি তৌফিক ছোলেমান খান তুহিন, ক্যালিফোর্নিয়াস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সভাপতি খন্দকার আলম, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, আরটিভি প্রতিনিধি হাবিবুর রহমান ইমরান প্রমুখ।
অনুষ্ঠানে মরহুম গোলাম সারওয়ারের একমাত্র কন্যা সুষমা সারওয়ার রতœা এবং সহোদর বোন আনারকলি হান্নান জো¯œাও ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ এবং মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ বেলাল। এনআরবি নিউজ
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections